দ্বিতীয় বর্ষ ।। দ্বাদশ ওয়েব সংস্করণ ।। উৎসব সংস্করণ ।। ১০ আশ্বিন ১৪২৮ ।। ২৭ সেপ্টেম্বর ২০২১
উৎসব আমাদের যাপনেরই একটা অঙ্গ। আমরা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকতে থাকতে কত না সুখ দুঃখের ভেতর দিয়ে এগিয়ে চলি একটা নিশ্চিত খুঁজে পাওয়ার লক্ষ্যের দিকে। যে লক্ষ্যে পৌঁছানোর আগে আমাদের কত আয়োজন, কত পরিকল্পনা, কত হিসেব নিকেশ, কত দুঃখ যন্ত্রণা, রাগ-হিংসে-বিষাদ, মান-অভিমান-প্রেম। অথচ সেই লক্ষ্যে পৌঁছানোর পর সব কিছুই মিথ্যে হয়ে যায়। হয়ে যায় সমস্ত পরিকল্পনা, সমস্ত হিসেব নিকেশের বাইরের জিনিস। এই সমস্ত কিছু বুঝেও জীবনকে যাপন করতে হয় আমাদের। আমাদের আমার আমার ভেবেই থাকতে হয় পার্থিব বিষয় বস্তুগুলোকে। আর জীবনকে যাপন করতে গিয়েই প্রয়োজন পড়ে নানা হৈ হুল্লোড়, উৎসব অনুষ্ঠানের। অরন্ধনের এবারের ওয়েব সংস্করণ তাই উৎসবেরই নামে সেজে উঠলো। সমৃদ্ধ হলো বেশ কিছু গুনীজনের লেখাতে। তাঁদের ভাবনাতে। এবারের ছবি প্রদর্শ-শালাতে প্রখ্যাত আলোকচিত্র শিল্পী সন্তোষ রাজগড়িয়া মহাশয়ের ছবি রাখতে পেরে আমরা ধন্য। ওঁনার আলোকচিত্র পেতে আমাদের সাহায্য করেছেন আরেক আলোকচিত্র শিল্পী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়। ওঁর কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রিয় পত্রিকা অরন্ধনের উৎসব সংস্করণ যেহেতু আগে...