ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। বরুণ রাজগড়িয়া
দ্বিতীয় বর্ষ ।। অষ্টম ওয়েব সংস্করণ ।। ১৬ শ্রাবণ ১৪২৮ ।। ২ আগষ্ট ২০২১ ________________________________________________ আলোকচিত্রশিল্পী : বরুণ রাজগড়িয়া পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়ার সদর শহরের এক সুপরিচিত ব্যবসায়ী পরিবারে ১৯৮০ সালে জন্ম গ্রহণ করেন আলোকচিত্র শিল্পী বরুণ রাজগড়িয়া। এই ব্যবসায়ী পরিবার দীর্ঘদিন ধরেই যেমন সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে এসেছেন তেমনি সংস্কৃতির বিভিন্ন আঙিনায় বিচরণও করেছেন এই পরিবারের সদস্যরা। তার মধ্যে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী সন্তোষ রাজগড়িয়া। বিশিষ্ট কবি শ্যাম অবিনাশ। ছোটবেলা থেকেই বরুণ রাজগড়িয়া তাঁর কাকা সন্তোষ রাজগড়িয়ার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এসেছেন। সেই অনুপ্রেরণা থেকে জন্ম নিয়েছে ফটোগ্রাফির প্রতি তাঁর প্রবল আসক্তি। ধীরে ধীরে ছবির নেশায় বুঁদ হয়েছেন তিনি। তাই অবসর সময়ে ছবি তোলার নেশায় নিজের জেলা পুরুলিয়ার প্রত্যন্ত প্রান্তে যেমন গিয়ে পৌঁছেছেন, তেমনই দেশ ও দেশের বাইরেও গিয়ে পৌঁছেছেন অনায়াসে। দেশীয় ও বাইরের দেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে তাঁর আলোকচিত্রে। ২০১২ সাল থেকে কাক...