ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সৌভিক চৌধুরী
২৯ চৈত্র ১৪২৭ / ১২ এপ্রিল ২০২১ _______________________________ সৌভিক চৌধুরী, পশ্চিম বাংলার সুন্দরী পুরুলিয়ার বাসিন্দা। আলোকচিত্রের প্রতি আকর্ষণ অনুভব করেন খুব কম বয়সেই। ওনার বাবা ওনার জন্য একটা ক্যামেরা এনে দিলে মাত্র পাঁচ বছর বয়সেই শুরু হয় আলোকচিত্রের যাত্রা। তারপর আর থেমে থাকেননি। সব সময় সৃষ্টিশীল জীবন যাপন করতে চাওয়া এই শিল্পীর কাজের পরিধি বৃদ্ধি পায় দিনের পর দিন। ক্ষুদ্র শহর পুরুলিয়াতে জন্ম এবং বেড়ে ওঠা। তারপর ছড়িয়ে পড়া নানা দিকে। কিছুকাল আগে পর্যন্তও শিল্পের পর্যায়ে ফেলা হতো না আলোকচিত্রকে। বর্তমানে অন্যান্য ধারার মতো শিল্পের পর্যায়ে ফেলা হয় এই ধারাকেও।ফলে চাহিদার সাথে সাথে বাড়তে থাকে সম্মানও। নতুন নতুন মুখ দেখা যায় এই ধারাতে। এই শিল্পীর মূল লক্ষ্য ছিল জীবনের নানান মেজাজ এবং মুহূর্তকে তুলে ধরা। তিনি নিজ এলাকার সাধারণ মানুষের নানা অবস্থাকে তুলে ধরতে চেয়েছেন যা চিনিয়ে দেয় তাদের বাস্তবতা। তিনি তাদের শিল্প সংস্কৃতি, ধরণ ধারণ এবং অন্যান্য বিষয়কে স্পষ্ট করে দেখাতে চেয়েছেন। সদ্য সদ্য তিনি নিকন ইন্ডিয়া ২০২১ পুরস্ক...