পোস্টগুলি

গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ন্যায়বিচার

ন্যায়বিচার বিবেক সেন প্রায় বিশ বছর পর আমরা আবার সবাই ফিরে গেলাম আমাদের যৌবনের সেই কর্মক্ষেত্রে। সার্জেনসাহেবের বিশেষ অনুরোধে।  পাহাড়ী ঘুমন্ত গঞ্জ। ভোরের দিকে কুয়াশাঢাকা উপত্যকার কাঠের বাড়ি, স্কুলঘর, গুম্ফার শীর্ষ, দারচোগ আর লুংতার ওপারে শুধু মেঘ আর মেঘ। আর সে মেঘ ছাড়িয়ে কাঞ্চনজঙ্ঘার শিখরে এক চিলতে রোদ্দুর। নতুন কনের মত লজ্জায় মেঘের ওড়নায় মুখ ঢেকে নেবার আগে ওটুকুই দেখার, ওটুকুই লাভ।  নব্বইয়ের দশকে এমন ব্লক সদরে চাকরি করা খুব কঠিন ব্যাপার ছিল। কয়েকজন বাঙ্গালী অফিসার, বিডিও আর তার কয়েকজন ইন্সপেক্টর, স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার, এডিও, বিএলডিও, আইডিও, বাকি সব তো পাহাড়েরই ছেলে। শিলিগুড়ি থেকে প্রতিদিন আসা যাওয়া করাও সম্ভব নয়। আর অধিকাংশের বাড়ি কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগণা, তাই মাসে একবার ব্লক ছেড়ে যাওয়াও কঠিন ব্যাপার। দু'দিনের জন্য ঘুরতে এলে যেখানে মুগ্ধ হয়ে যেতে হয় সেখানে বছরের পর বছর আটকে থাকা খুবই দুর্দশার। বিএলডিও সাহেব তো আট বছর একই জায়গায় পড়ে আছেন। তিনি মজা করে বলেন তার দপ্তর শুধু নয়, স্ত্রী পুত্রও হয়ত ভুলে গেছে যে তিনি আছেন। সৌভাগ্য বা দুর্ভাগ্য আমরা প্রায় সকলেই অবিবাহিত ত...

সায়ন্তন ধরের রহস্য গল্প

ব্লু রকেট রহস্য ক্যালেন্ডারের শীতকাল হলেও সূর্যের তেজ এত প্রখর যে মাঝে মাঝে মনে হয় বসন্তকে অতিক্রম করে গ্রীষ্ম এসে গিয়েছে। পৌষ-মাঘ শীতকাল, আর মাঘের শীতে বাঘ পালায় শুনেছি, সেই মাঘ মাসের ২৫ তারিখ আজ অথচ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে‌। প্রীতমের অবশ্য তাতে লাভ হয়েছে। রাজধানী থেকে প্রচুর পর্যটকের সমাগম হচ্ছে। স্থানীয় মানুষেরাও একটু ঠান্ডার আশায় ডুয়ার্স-তরাই ঘুরছে। তাই তার উপার্জন টাও ভাল হচ্ছে। ওয়েল মেনটেনেন্স, ভালো ব্যবহার, দক্ষ ও সেফ ড্রাইভিং ও সঙ্গে গাইডের কাজ হয়ে যাওয়ায় প্রীতম ও নীল সুইফ্ট এর চাহিদা বেশি। তাই নির্ধারিত সময়ের কিছু আগেই কার লোন শোধ হয়ে গেছে। প্রীতমের মনটা বেশ ফুরফুরে তাই। আজ শনিবার দেব কুটীরে গেলে নীলাদ্রিদের সঙ্গে দেখা হবে এই আশা নিয়ে দেব কুটীরে এল সে। দেব কুটীরের বারান্দায় বসে ছিল নীলাদ্রি, সুজন, ত্রিহানা। নীল সুইফ্ট এর আওয়াজ শুনেই তাকাল গেটের দিকে। ত্রিহানা বলল, "ওই তো প্রীতম দা এসেছে, আমি আর এক কাপ চা করে আনি।"নীলাদ্রিদের পুরনো কোলবলের উনুনটাকে টুকটাক মেরামত করে ওরা এখানে চায়ের ব্যবস্থা করে নিয়েছে। প্রীতম এসেই তার...