পোস্টগুলি

দুর্গা দত্তের কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুর্গা দত্তের কবিতা

ছবি
আখেটিক পর্ব : সাত খণ্ড আখেটিক : এক ১ শিকারপর্বের শেষ । স্বর্ণগোধিকার ছাল ছিলায় বেঁধেছি যত্ন করে । আমানির ঢোঁক নিয়ে এই আমার শিক্ষা দীক্ষা মন্ত্রগুপ্তি ক্রিয়াকর্ম বৃত্ত উদ্ভাবন -- আমাদের জ্যা থেকে সুকৌশলে হাড় মাস নিয়ে গেছে প্রচলিত যোগ্য কোনো জুতসই ধ্রুপদী শিকারী-- আমাদের হাড়ে দুব্বো গজিয়েছে বছর বছর ২ স্বর্ণগোধিকার কোনো জন্ম ইতিহাস  কোনো পরম্পরা আমরা জানি না এই নে ফুল্লরা তোর হাড় জ্বালিয়ে কেউ তোকে  বিরক্ত করবে না এই দুপুর বেলায় -- আমানির গান তুই তুলে রাখ গর্তে গর্তে , শিকেয় সাজিয়ে। এই নে রে ছাল তুই ইষ্ট গোধিকার, নে সোনালি চামড়ার -- যা ইচ্ছে তাই কর তুই,  প্রাণেতে  যা চায় তোর, যেমনটি চায় -- সাধ মিটিয়ে দেখ সব ছিঁড়ে খুঁড়ে শৌখিন বাগান ৩  আমাদের গাথা কোনো মঙ্গল আখ্যানে লেখা নেই। ফুল্লরা রে, আমানির চেনা স্বাদে জন্মান্তরে কাঁথা মুড়ি দে -- স্বর্ণগোধিকার ছাল ছিলায় ঝুলিয়ে নিয়ে   আমাকেও ফিরে আসতে হবে -- যদ্দিন না সেই গোধিকার অন্তঃসার , কানাকড়ি  তোর দাওয়া-তে  নিয়ে আসতে পারি !  আখেটিক  :  দুই এই নে ফুল্লরা তুই  ...

দুর্গা দত্তের একগুচ্ছ কবিতা

ছবি
হাতের পাঁচ : এক তুমি যে আগুন আমি জানি তুমি যে সমুদ্র আমি জানি তুমি যে বিকেল জুড়ে শালবনে ডুবে যাওয়া সূর্যাস্তের আভা আমি জানি তুমি যে সেই অলৌকিক তিরতিরে স্রোতে কেঁপে ওঠা পুণ্ডরীক আমি তা-ও জানি আজ বালির ওপরে চেয়ে দেখি আঁকি বুকি করে গেছি তোমার মুখের রেখা রক্তাভ অক্ষরে ভূর্জপত্রে দিনরাত সারাটা জীবন ... হাতের পাঁচ : দুই শব্দেরও কি রঙ থাকে ? লাল ! নীল ! হলুদ ! সবুজ ! ... শব্দেরও কি গোত্র থাকে ? আদিম ! কৌমতন্ত্রী ! আলোকিত! ইয়াহু সজীব !... তোমাকে শীতের চিঠি লেখবার আগে এই নিঝুম ঠাণ্ডায় ভোররাতে মাঝগঙ্গায় ডুব দিয়ে সব শব্দ ঠুকে ঠুকে ধুয়ে মুছে চোখ বুজে আসনে বসেছি... শব্দের যদি কোনো প্রাণ তুমি না-ই খুঁজে পাও আমাকে দুষো না কোনোদিন -- জেনে রেখো মন্ত্রাচারে আমি কোনো ফাঁকই রাখিনি -- চুপ করে সব কিছু দেখে শুনে মেনে নিয়ে সাবলীল লালন করেছি তাই বলে মনে কোরো না আমি কখনও হাতে নিইনি ভূর্জপত্র বেলকাঁটা তুলোট কাগজ -- মনে কোরো না যেন আমার এই স্বরধ্বনি বৃক্ষমূলে রৌদ্রস্নানে কখনও ডোবেনি !! হাতের পাঁচ  :  তিন  ইতর জীবন এই দুপায়েই জড়িয়ে মড়িয়ে হামাগুড়ি দিয়ে দিন ঝরে গেছে বনে ও বাদাড়ে খোলশ ...