পোস্টগুলি

দীপান্বিতা সরকার  লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা, দীপান্বিতা সরকার

ছবি
সন্ধ্যাতপ দীপান্বিতা সরকার অস্তোন্মুখ কোন পথ ধরে এলে শিমুল, পলাশ, কুসুমের দিন? পাহাড়তলির পাথরে প্রান্তরে আজও কত ঘুম লেগে আছে৷ একা হাঁটি একা ছুঁই দু'ধারে শাল পিয়ালের জঙ্গল৷ ডাল কলমীর ফুল আত্মজা যেন, জড়িয়ে ধরেছে দুই চোখ। জলের শরীরে জল, শুধু আত্মরতি ওই পায়ে। উঠেছি পাহাড়চূড়োয় আবার আবার, দেখেছি সন্ধ্যাতপ, টুপটুপ মহুয়া ফুলের ঝরে পড়া। সব গান ভেসে গেল পাহাড়ের মেঘে, বনান্তরেখায়, শান্ত মুরুগুমা... মূল পাতায় যান