।। পান্তা ফুরোবার আগে।। নির্মল হালদার।।
।। পান্তা ফুরোবার আগে।। নির্মল হালদার ।। শ্রীদাম কুমার দক্ষিণের বারান্দা প্রকাশিত নির্মল হালদারের কাব্যগ্রন্থ -- 'পান্তা ফুরোবার আগে '। প্রচ্ছদ মনোজ্ঞ শোভনসুন্দর। পাতা, মুদ্রণেও অকুণ্ঠ প্রশংসা প্রাপ্য প্রকাশকের। প্রত্যেক কবিতাপ্রেমীর বইটি অবশ্য সংগ্রহযোগ্য। কাব্যগ্রন্থটির পাতা পাল্টালেই মনে হয় প্রকৃতির জল হাওয়া রোদ মেখে-- কবিতাগুলি ধূলো মাটির অক্ষর ছুঁয়ে আছে পরম মমতায় নিবিড়তার বন্ধনে। কবি নির্মল হালদারের মিত- বাকসিদ্ধির হাত ধরে কাব্যগ্ৰন্থটি পৌঁছে গেছে চিরন্তনের দিকে। অবলীলায় আর সাবলীলতার সুষমায়। আমাদের চেতনাতেও ছড়িয়ে যায় তার গূঢ় সঞ্চরণ আর রসোজ্জ্বল মানবীয় উষ্ণতা। বইয়ের শুরুতেই কবি বলেন-- " দুটি তারার মাঝে যেটুকু জায়গা আমারই জায়গা। " নক্ষত্র ছড়ানো বিশ্ব ব্রহ্মাণ্ডের আবহমানের শরিক হিসেবে কবি নির্মল হালদার নিজেকে ভাবতে পেরেছেন। তাই তো তিনি যাবতীয় সংকীর্ণতার গণ্ডি ছাড়িয়ে যেতে পারেন। দুই তারার মাঝে জায়গা করে নিতে পারেন। এখানে সব কিছুরই জায়গা মেলে, --সবারই স্থান সংকুলান হয়। এখানে হানাহানি ছিনিয়ে নেওয়া নেই। ...