পোস্টগুলি

পুজো সংখ্যা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রথম বর্ষ ।। পঞ্চম ওয়েব সংস্করণ ।। পুজো সংখ্যা ।। ২৭ আশ্বিন ১৪২৭

ছবি
পূজা বা উৎসব মানেই শুধু হৈ-হুল্লোড় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের অনেক দুঃখ দুর্দশা এবং তাদের বহুকালের ইতিহাস। তাদের অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। পূজার মাধ্যমেও অনেক মানুষ তার ইতিহাস তৈরি করতে চায়। অনেকেই চায় এসবের মধ্যেই খুঁজে নিতে বংশপরম্পরায় ফেলে আসা ইতিহাস। আর কেউ কেউ এই পূজা-পার্বণের মধ্যেই খুঁজে নিতে চায় দু'মুঠো অন্নের সংস্থান।              কেউ টাকা উড়িয়ে দেয়, কেউ টাকা কুড়িয়ে নেয়। কেউ টাকার বদলে নেয় খেলনা, কেউ খেলনার বদলে টাকা। দেবও জানে না কার কি দরকার পৃথিবীতে। উত্তম মাহাত, সম্পাদক                                   চিত্রশিল্পী : উপল সেনগুপ্ত নতুন বাসা তন্ময় সরকার একটা বাড়িকে বসবাসযোগ্য করে তোলার মধ্যে একটা নিবিড় আনন্দ আছে । যখনই বাসা পরিবর্তন করে নতুন কোথাও যাই, নতুন ঘরের দেওয়ালে মেঝেতে ছাদে তাকাই । বুঝে নিতে চেষ্টা করি কার কতটা আদর প্রয়োজন । জানালার পর্দা, মেঝের পাপোশ, বালতি মগ, শীল-নোড়া - সবাই প্যাকিং বাক্স বা বস্তা থেকে বেরোনোর জন্য হাঁকুপ...

ছবি প্রদর্শ-শালা

ছবি
ছবি দেখতে গেলেও চোখ তৈরি করতে হয়। এই সত্য কথাটা অনেকেই জানেন না বলে চিত্রশিল্পীর কঠিন পরিশ্রমে সৃষ্টি করা চিত্র প্রদর্শনের সময় চিত্রশিল্পীকে সেই চিত্রের আভ্যন্তরীণ অর্থ জানতে চেয়ে বিব্রত করে তোলেন।              এই আভ্যন্তরীণ অর্থ বলে বুঝিয়ে দেওয়ার নয়। উপলব্ধির বিষয়। এই অর্থটা বোঝার জন্যই তৈরি করতে হয় চোখ আর মনকে। বার বার দেখতে হয় বিভিন্ন ধরনের চিত্র। অর্থ ছাড়াও বুঝতে শিখতে হয় তার নান্দনিকতাকে। তাহলে আর শিল্পীর কাছ থেকে জানতে চাওয়ার বালাই থাকে না।              আমরা অনিকেতের বন্ধুরা বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীর ফটোগ্রাফি, চিত্রশিল্প, কোলাজ, ডোকরা শিল্প, ভাস্কর্য শিল্প ও অন্যান্য শিল্পকর্ম আপনাদের সামনে তুলে ধরার যথাসাধ্য প্রয়াস করবো। উত্তম মাহাত, সম্পাদক চিত্র সংগ্ৰাহক-কবি নির্মল হালদার