ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। পলাশ রঞ্জন ঘোষ
পরিচিতি সুবিখ্যাত আলোকচিত্রী পলাশ রঞ্জন ঘোষের জন্ম ১৯৭২ সালে পুরুলিয়া সদর শহরে। পড়াশোনা করেন ঋষি অরবিন্দ ও পুরুলিয়া জেলা স্কুল থেকে। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি অটুট নেশা। পরবর্তীতে পুরুলিয়া জে.কে.কলেজ থেকে জীব বিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি যখন এগারো ক্লাসে, তাঁর বাবা এক অপার সম্ভাবনা নিয়ে নিজহাতে তাঁর কাঁধে তুলে দেন ক্যামেরা ( Zenith 12 xp , সেট ছিল SLR অ্যানালগ ক্যামেরা)। তাতে ফিল্ম রোল ভরে ছবি তুলতে হতো। অবশ্য সেসময় প্রায় সব ক্যামেরাই ছিল এ রকমই। ডিজিটাল ক্যামেরার চল খুব একটা হয়ে ওঠেনি। সেই ক্যামেরা নিয়ে তিনি তাঁর বাবার সঙ্গে সোজা চলে যান প্রথম ফটোগ্রাফির শিক্ষাগুরু, বিখ্যাত ফটোগ্রাফার শ্রদ্ধেয় সুবধ মুখার্জী মহাশয়ের কাছে। তিনিই বেসিক কিছু সেটিংস বুঝিয়ে দেন তাঁকে। একটি রোল ভরে দিয়ে তিনি বলেন "ছবি তুলে নিয়ে এক সপ্তাহ পর দেখা কর"। এভাবেই শুরু হয় পথ চলা। পরবর্তী কালে পুরুলিয়ার কয়েকজন বিখ্যাত ফটোগ্রাফারের সান্নিধ্য পান তিনি। তাঁদের মুল্যবান পরামর্শে ক্রমশ নিজের দক্ষতাকে উন্নিত করার চেষ্টা করেন। পেশায় স্কুল শিক্...