পোস্টগুলি

শিশির আজমের কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শিশির আজমের কবিতা

শিশির আজমের কবিতা ১. ইভের আপেল আপেলটা তো আমি খেতেই চেয়েছিলাম আমি ভাবলাম ইভ যদি আমাকে অনুরোধ নাও করতো তবু আমি আপেল খেতাম হ্যা আমি দ্বিধান্বিত ছিলাম শঙ্কা অস্থিরতা কিন্তু ইভ আমাকে কতটা ভালবাসে আমি জানতাম আর বাগানে কত কত ফল আর একটাই আপেলগাছ হ্যা আমি চেয়েছিলাম আপেল নিজ হাতে গাছ থেকে পেড়ে ইভ আমাকে খেতে দিক ২. রাত দুটোর খবর কফি আমার পছন্দ।                  আনা পাবলোভা গত রাত দুটোয় আমাকে কফি খেতে দিয়েছেন-                  উদয়শঙ্কর জানেন না! ৩. কালো গরু কালো গরু শীর্ণ তারাগুলোকে চিবিয়ে খাচ্ছে শূককীটগুলো তার আশ্রয় ভাল নেই মন্দ নেই জলের কথায় মিশরীয় গুহা মোমবাতি পোড়ে তো পোড়েই আর ভুলে যাওয়া মন হঠাৎ যখন তারা ফেরান অবিস্ফারিত জলের দিকে তিনি নেই ফিরে যাও জলের পাহাড় ফুল কই আর ভোর অব্দি উপোস কাটানো বিষাক্ত জলপোকা উড়– উড়– পাথরের একটা দিন শত শত দিনের অনিচ্ছা বয়ে বেড়ায় তিনি উড়ে বেড়ান  হস্তশিল্প নেশা ৪. মাটির নিচের বিষ্ময়কর রেখাচিত্র ঘাসের নিচে সাপ ঘাস আর সাপ কুয়াশা আর সূর্যের খামখেয়ালিতে ভরা শিউলিগন্ধের বৃষ্টির ভিতর জ্বলজ্বল করছে কুকুর ঘুমের দেয়ালে সরীসৃপের ক্রমবর্ধমান স্নেহবোধ এখানে এই বরফের গাছের নিচে ক...