ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। অলোক অবিনাশ
আলোকচিত্রশিল্পী অলোক অবিনাশ। একজন সৌখিন ফটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন ধরে ছবি তুলে চলেছেন অলোক অবিনাশ। 1979 সালে পুরুলিয়ার এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। উত্তরাধিকারসূত্রে যে সাহিত্য সংস্কৃতি ও শিল্প চর্চার ঝোঁক তৈরি হয়েছে পরবর্তী প্রজন্মের- একথা অলোক নিজেই স্বীকার করেন। অলোকের পিতা শ্যাম অবিনাশ হিন্দি সাহিত্যের বিশিষ্ট কবি ও গল্পকার। অলোক সেই পথে না হাঁটলেও, তাঁর কাকা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী সন্তোষ রাজগড়িয়ার প্রভাব যে অলোক-এর উপরে বেশি পড়েছে- তা বোঝাই যায়। 2001 সালে সন্তোষ রাজগড়িয়ার ব্যবহৃত পুরনো ক্যামেরা দিয়ে ছবি তোলার হাতেখড়ি। বাড়ির মধ্যেই কাকাকে শিক্ষাগুরু হিসেবে পাওয়া এবং পুরুলিয়া জেলার অপার সৌন্দর্য বোধহয় অলোক অবিনাশকে আরো বেশি প্রভাবিত করেছে ফটোগ্রাফিকে নেশা হিসেবে বেছে নিতে। ভারতবর্ষের বিভিন্ন ভূখণ্ডের এবং সেই এলাকার মানুষের জীবনযাত্রা তার নিজের ভালো লাগার বিষয়--- একথা স্বীকার করেছেন শিল্পী স্বয়ং। সেই বিষয়গুলোই ফ্রেমবন্দি হয়েছে বারেবারে। ব্যবসার কাজের ফাঁকে অতিরিক্ত সময় ব্যয় করেছেন ফটোগ্রাফির কাজে। পৃথিবীবিখ্যাত আলোকচিত্রশিল্পী Henr...