ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। অলোক অবিনাশ




আলোকচিত্রশিল্পী অলোক অবিনাশ।

একজন সৌখিন ফটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন ধরে ছবি তুলে চলেছেন অলোক অবিনাশ। 1979 সালে পুরুলিয়ার এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। উত্তরাধিকারসূত্রে যে সাহিত্য সংস্কৃতি ও শিল্প চর্চার ঝোঁক তৈরি হয়েছে পরবর্তী প্রজন্মের- একথা অলোক নিজেই স্বীকার করেন। অলোকের পিতা শ্যাম অবিনাশ হিন্দি সাহিত্যের বিশিষ্ট কবি ও গল্পকার। অলোক সেই পথে না হাঁটলেও, তাঁর কাকা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী সন্তোষ রাজগড়িয়ার প্রভাব যে অলোক-এর উপরে বেশি পড়েছে- তা বোঝাই যায়। 2001 সালে সন্তোষ রাজগড়িয়ার ব্যবহৃত পুরনো ক্যামেরা দিয়ে ছবি তোলার হাতেখড়ি। বাড়ির মধ্যেই কাকাকে শিক্ষাগুরু হিসেবে পাওয়া এবং পুরুলিয়া জেলার অপার সৌন্দর্য বোধহয় অলোক অবিনাশকে আরো বেশি প্রভাবিত করেছে ফটোগ্রাফিকে নেশা হিসেবে বেছে নিতে। ভারতবর্ষের বিভিন্ন ভূখণ্ডের এবং সেই এলাকার মানুষের জীবনযাত্রা তার নিজের ভালো লাগার বিষয়--- একথা স্বীকার করেছেন শিল্পী স্বয়ং। সেই বিষয়গুলোই ফ্রেমবন্দি হয়েছে বারেবারে। ব্যবসার কাজের ফাঁকে অতিরিক্ত সময় ব্যয় করেছেন ফটোগ্রাফির কাজে। পৃথিবীবিখ্যাত আলোকচিত্রশিল্পী Henry Cartier Bresson, S Paul, Ernst Hass,Steve McCurry, Raghu Rai এবং নিজের বাড়ির শিক্ষাগুরু Santosh Rajgoria -র ছবি দেখে শিখেছেন অনেক কিছু। সন্তোষ রাজগড়িয়ার সাথে জেলার বিভিন্ন গ্রামে, পাহাড়ে, জঙ্গলে, ছোট ছোট জনপদগুলোতে হাতে-কলমে ছবি তোলা শিখেছেন নিয়মিত। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন ধরনের সামাজিক ও ধর্মীয় উৎসব-- সেগুলো সব সময় আকর্ষণ করেছে এই আলোকচিত্রশিল্পীকে।
একেবারে প্রচারবিমুখ অলোক অবিনাশের পুরস্কার সংখ্যা এবং মান আমাদেরকে বিস্মিত করে। তার কাছ থেকে জোর করে যেটুকু তথ্য পাওয়া গেছে সেই ভিত্তিতে তার নিম্নলিখিত পুরস্কারগুলি ও প্রদর্শনীতে তার ছবির স্থান পাওয়ার কথা শুনলে শিল্পরসিক ও সমজদার দর্শক নিশ্চয়ই গর্বিত হবেন।
👉🏿ACCU ,Japan 2001

👉🏿Photographic Society of Madras- 2008
👉🏿National Award 2012

👉🏿West Bengal State Government Award(2 times)

👉🏿DFA Award,USA- 2021

👉🏿82nd International Photographic Salon of Japan- 2021

👉🏿Tribal Heritage Award- 2021

👉🏿SKM International
Photography Exhibition,Taiwan- 2022

"অরন্ধন" পত্রিকায় এবারের সংখ্যায় তার ছবি প্রদর্শনী হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। পত্রিকা সমিতির পক্ষ থেকে শিল্পীকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আগামী দিনে আমাদের জেলার নতুন মুহূর্তগুলো অবিনাশের ক্যামেরায় ধরা পড়ুক। তৈরি হোক নতুন সৃষ্টি। সেই সৃষ্টিসুখে স্নাত হই আমরা-- এই কামনা।



সম্পাদক, উত্তম মাহাত















































এই সংস্করণের আলোকচিত্র সংগ্ৰহে এবং আলোকচিত্রশিল্পীর বায়োডাটা লিখতে সহায়তা করেছেন আরেক আলোকচিত্রশিল্পী শুভাশিস গুহ নিয়োগী মহাশয়। ওঁনার কাছে আমরা চির কৃতজ্ঞ।





মন্তব্যসমূহ

  1. দারুন ছবি, আরো ছবি কারো ও আমাদের আনন্দ দাও।

    উত্তরমুছুন
  2. খুউউব ভাল লাগল। আরো ছবির অপেক্ষায় রইলাম।

    উত্তরমুছুন
  3. অলোক আমাদের অনেক দিনের বন্ধু। তাঁর কাজগুলিকে একত্রিত করে এক জায়গায় প্রকাশিত করার জন্যে বন্ধুবর শুভাশীষ আর অরন্ধন পত্রিকাকে অনেক ধন্যবাদ

    উত্তরমুছুন
  4. Really delighted by the facts so involved by Alone Abinash

    উত্তরমুছুন
  5. Aloker chobi akonno matra dekhay, bishesh kore or sundor exposure.

    উত্তরমুছুন
  6. অলোকের এই ছবির ঝর্ণা ধারায় আরো একবার নিজেকে ঋদ্ধ করতে পারলাম যাদের জন্য তাদের সকলকে আমার রঙিন শুভেচ্ছা- Sanjay Adhikary

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মোহন পরামানিক

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। শঙ্কর মন্ডল

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত