ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সুদিন অধিকারী
দ্বিতীয় বর্ষ ।। একাদশ ওয়েব সংস্করণ ।। ২৭ ভাদ্র ১৪২৮ ।। ১৩ সেপ্টেম্বর ২০২১ ____________________________________________ আশির দশক ও নব্বই-এর দশকে মানভূম কবিতা আবৃত্তির জনপ্রিয় শিল্পী সুদিন অধিকারী। আঞ্চলিক ভাষায় তাঁর কবিতা আবৃত্তি জেলা থেকে কলকাতা শহরের শিল্পরসিক মানুষজনের কাছে সমাদৃত হয়। পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় রচিত একটি শ্রুতি নাটক 'বাতাসি'-র ক্যাসেট বার হওয়ার পর জেলা এবং জেলার বাইরে ঝাড়খন্ড ও বিহার রাজ্যের বিস্তৃত অঞ্চলের মানুষের মন কাড়ে সেই 'বাতাসি' শ্রুতি নাটক। সেই সাথে সাথে চলে নাট্যচর্চা। বেশকিছু চলচ্চিত্র ও ছোটপর্দায় প্রখ্যাত শিল্পীদের সঙ্গে অভিনয় করেন তিনি। ১৯৯২ সালে হাতে আসে ভিডিও ক্যামেরা। কাজ শুরু করেন জী বাংলা ও সিগনাস চ্যানেলের হয়ে সাংবাদিকতার। ভিডিও ফটোগ্রাফার হিসেবে। ছেলেবেলা থেকেই স্টিল ক্যামেরার নেশা ছিল। গৃহশিক্ষকতা করে আসা উপার্জনের একাংশ বাঁচিয়ে কিনে ফেলেন আগফা-২০০। তা দিয়ে পারিবারিক ছবি সহ যখন যা মন চায়- সেইসব ছবি তুলে বেড়ান। শিশুদের স্কুল 'বাবলিং বাডস' পরিচালনা ছাড়াও সেই স্কুলের কচিকাঁচা শিল্পীদের ...