পোস্টগুলি

মতিয়ার রহমান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মতিয়ার রহমানের একগুচ্ছ কবিতা

ছবি
মতিয়ার রহমানের একগুচ্ছ কবিতা  ১. সাহস স্বপ্ন দেখতে কি সাহস লাগে তবু সর্বদা ভয় আমার রাত বাড়লে এসে দাঁড়াও চৌকাঠের ওপার। ভোর পর্যন্ত সাথে থাকো মুখোমুখি পাশাপাশি বলতে তবু পারলাম কই তোমায় আমি ভালোবাসি। ২. কষ্ট গভীর রাতে মায়ের কাছে আঁচল পেতে শোওয়া। বৃদ্ধাশ্রমের চিতায় তুলে সন্তান সেও হস্টেলে সার হয়েছে বউয়ের বকুনি খাওয়া। ৩. যশ তীব্র দাবদাহ কোমল শরীরে আগুনের আঁচ জীবন্ত জতুগৃহে পুড়ছে নির্মল আকাশ। তীব্র আক্রোশে ফুঁসছে নদী অভিমানাহত নারীর নিঃশ্বাসে বিষ আরেকটি যশ। ৪. আহ্বান মিতালি ভালো থাকিস তাদের জন্য যারা থাকে তোর ভরসাতে। ঈদ শারদীয়ায় গুণি প্রহর তোর শুভেচ্ছার বরষাতে।। মিতালি তোর জন্য কাদঁছে নদী ডাকছে কাছে আয়। লাগবে ভালো কি কাশফুল আর হলুদ বিকেল যদি ভুলে যায়? কবি পরিচিতি মতিয়ার রহমান জন্ম : ৪ ঠা জানুয়ারি ১৯৭০ স্থায়ী আবাস: সহেলি গ্রাম ও ডাক ঘর: কলহপুর ভায়া: মুরার ই জেলা: বীরভূম পশ্চিম বঙ্গ। ভারত। মতিয়ার রহমান ময়ূরাক্ষী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক। নজরুল একাডেমী কবি তীর্থ চুরুলিয়ার ‌আজীবন সদস্য। পশ্চিম বঙ্গ বিঞ্জান মঞ্চের ‌আজীবন সদস্য। বীরভূম প্রান্তিক সাহিত্য পত্...