পাখি মানুষের কবিতা / শুভদীপ ভট্টাচার্য
পাখি মানুষের কবিতা শুভদীপ ভট্টাচার্য ১. পাখিদের ঘর আছে, দেওয়াল নেই মানুষের দেওয়াল-ই ঘর সম্পর্কেরা পাশাপাশি আসলে একটা ঘর অথচ, দেওয়াল আরও উঁচু হয়, ছোঁয়াচে হয় মানুষ বাঁধে দেওয়াল, আর ভেঙেই ফেলে ঘর... ২. হারানো যার স্বভাব তাকেই কি পাখি বলো ? তাহলে মানুষও পাখি হাত পা ছোঁড়ার বাহানায় পালক ছড়ায় বিছানাময় মহাকাশ এক বদ্ধ জলাশয় কচুরিপানার ভাসমান সংসারে উড়তে চাওয়া চোখে অসংখ্য সেতু সেতুর নিচে নদী শ্মশানের পাশে দাউদাউ মুণ্ডকাটা লাশ পাখিদের ডানা আছে, মানুষের পিছুটান... ৩. একটা ঝড়ে তছনছ একটা সংসার ঘুরে দাঁড়ানোর নাম-ই জীবন পাখিদের মাথার ওপর আকাশ সেখানে রামধনু ওঠে মানুষের কংক্রিট - ছাদ অর্থহীন উপমায় আত্মহত্যা ভেংচি কেটে যায়... ৪. বন্ধুক আর পাখির মাঝখানে একটি পিঁপড়ের হুল হেরে যাওয়া মানুষের চোখ আসলে ছুরি, চোখে ঝলসে ওঠে আগুন... পাখির চোখের বিরোধিতার দিক থেকে মানবতা ও মানুষ শব্দ দুটিকে পাশাপাশি বসাতেই ছুরি আর আগুনের কথা ভাবি... অথচ একমাত্র ডানার ব্যাপারে পিঁপড়ে আর মানুষকে অনায়াসে এক লাইনে জায়গা দিতে পারি... ৫. মানুষের ভ...