কবিতা, যশোধরা রায়চৌধুরী
যশোধরা রায়চৌধুরীর কবিতা ১. মধ্যমেধার গল্প কাজে লেগে যাবে ভেবে মধ্যবিত্ত আলমারিতে তুলে রাখল কতবিধ মেধা ও মনন তুলো মুড়ে তুলে রাখল প্রতিবাদ, লকারে লকারে রইল ভাবার অভ্যেস পাশাপাশি রাখা রইল গরিবের কথকতা, মার্ক্সদেবতার গীতা , ভূতের গল্পেরা পাশাপাশি নিরুদবেগ, শোকেস-সাজানো রইল ধর্ম, বক, জিরাফ, জৃম্ভন। মধ্যমেধা শুদ্ধ করে রেখেছিল অন্তরের ধন আলমারিতে তুলে রাখল রবীন্দ্র রচনাবলী, বিপ্লব, কীর্তন। আজ পাশে রেখেছে কুড়িটি খুন, দশ থ্রিলার, চারিটি ওটিটি মধ্যমেধা আপাতত প্রাপ্তবয়স্ক হল, ছেঁটে ফেলে চরিত্রের ভিতু ভিতু কুন্ঠিত ত্রুটিটি ২. সাফল্যবিভ্রম "success has no taste or smell and when u get used to it it is as if it never existed" dialogue from spanish film "all about my mother " এই সেই প্রত্যাশাপূরণ। এই সেই চূড়ান্ত অধিষ্ঠান, আরো বেশি সুখের মরণ। এর পর নেই কিছু আর। আছো তুমি স্বর্ণবুদবুদে। কে তোমার মুখে দেবে খুঁটে হে খাবার? মুখমন্ডলের মধ্যে একবার প্রবেশ করলে খাদ্য হয় ঢেলা। দাঁতে চিবনোর আগে আদিম সম্পর্কলোভী, তোমাদের নেই হেলাফেলা... কাতর সে...