পোস্টগুলি

দুর্গা দত্তের গুচ্ছ কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুর্গা দত্তের একগুচ্ছ কবিতা

ছবি
হাতের পাঁচ : এক তুমি যে আগুন আমি জানি তুমি যে সমুদ্র আমি জানি তুমি যে বিকেল জুড়ে শালবনে ডুবে যাওয়া সূর্যাস্তের আভা আমি জানি তুমি যে সেই অলৌকিক তিরতিরে স্রোতে কেঁপে ওঠা পুণ্ডরীক আমি তা-ও জানি আজ বালির ওপরে চেয়ে দেখি আঁকি বুকি করে গেছি তোমার মুখের রেখা রক্তাভ অক্ষরে ভূর্জপত্রে দিনরাত সারাটা জীবন ... হাতের পাঁচ : দুই শব্দেরও কি রঙ থাকে ? লাল ! নীল ! হলুদ ! সবুজ ! ... শব্দেরও কি গোত্র থাকে ? আদিম ! কৌমতন্ত্রী ! আলোকিত! ইয়াহু সজীব !... তোমাকে শীতের চিঠি লেখবার আগে এই নিঝুম ঠাণ্ডায় ভোররাতে মাঝগঙ্গায় ডুব দিয়ে সব শব্দ ঠুকে ঠুকে ধুয়ে মুছে চোখ বুজে আসনে বসেছি... শব্দের যদি কোনো প্রাণ তুমি না-ই খুঁজে পাও আমাকে দুষো না কোনোদিন -- জেনে রেখো মন্ত্রাচারে আমি কোনো ফাঁকই রাখিনি -- চুপ করে সব কিছু দেখে শুনে মেনে নিয়ে সাবলীল লালন করেছি তাই বলে মনে কোরো না আমি কখনও হাতে নিইনি ভূর্জপত্র বেলকাঁটা তুলোট কাগজ -- মনে কোরো না যেন আমার এই স্বরধ্বনি বৃক্ষমূলে রৌদ্রস্নানে কখনও ডোবেনি !! হাতের পাঁচ  :  তিন  ইতর জীবন এই দুপায়েই জড়িয়ে মড়িয়ে হামাগুড়ি দিয়ে দিন ঝরে গেছে বনে ও বাদাড়ে খোলশ ...