পোস্টগুলি

মৃন্ময় দাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছবি প্রদর্শ-শালা ।। মৃন্ময় দাস ।। আলোকচিত্র

ছবি
মৃন্ময় দাস, পেশায় শিক্ষক, নেশায় পাহাড় প্রেমী জংলি আলোকচিত্র শিল্পী। যদিও তিনি নিজেকে শিল্পী না বলে প্রেমী বলতেই পছন্দ করেন।             ১৯৮৯ সালে অবিভক্ত মেদিনীপুরের হলদিয়া মহকুমার অন্তর্গত একটি গ্রামে জন্মগ্রহণ করেন মৃন্ময় দাস। হলদিয়া গভর্মেন্ট কলেজ থেকে বি.এ (অনার্স) পাস করার পর বিশ্বভারতী, শান্তিনিকেতনে পড়াশোনা করার সুবাদে সৃষ্টি হয় প্রকৃতিপ্রেম এবং ছবির প্রতি অসীম আগ্রহ । পড়াশোনা শেষ করার পর অতিথি অধ্যাপক হিসেবে যোগদান করেন পুরুলিয়ার বরাবাজারের একটি কলেজে। তারপর তিনি পুরুলিয়ার ঝালদা মহকুমার অন্তর্গত এক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের একটি স্কুলে সহ-শিক্ষক হিসেবে নিযুক্ত হন ২০১৩ সালে। তখন থেকেই শুরু হয় পাহাড় ও জঙ্গলের প্রতি অটুট ভালোবাসা। নেহাতই শখের বশে নিকন কুলপিক্স নিয়ে ছবি তোলা শুরু করেন। তারপর হাতে আসে ডি এস এল আর। ঠিক তখন থেকেই পাকাপোক্তভাবে ছবি তোলার দিকে ঝুঁকে পড়েন তিনি।                  ছবি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে খুবই ভালোবাসেন । তিনি বলেন," প্রকৃতির ছবি তুলতে গেলে প্রথমে প্রকৃতিকে ভালবাসতে হয়, তাহলেই প্রকৃতি তার রূপে সেজে ওঠে এবং ক্যামেরায় ধরা দেয়।...