ঝুমুর জগতের বিস্মৃত জগৎ
ঝুমুর জগতের বিস্মৃত জগৎ সৌরভ লায়েক " হারমোনিয়ামের যেমন গত্ তেমনি কবি জগৎ " । অথচ পুরুলিয়ার ঝুমুর সাহিত্যে ভবপিতানন্দ ওঝা , পীতাম্বর দাস , রামকৃষ্ণ গাঙ্গুলী , গঙ্গাধর ঘোষ , ঢিমা ঠাকুর প্রভৃতি এর নাম যেভাবে আলোচিত হয় সেভাবে কবিরাজ জগৎ চন্দ্র সেনগুপ্ত কে দেখতে পাই না। তাই ঝুমুর জগতে ' বিস্মৃত জগৎ ' বলতে দ্বিধা নেই । মানভূম মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ তপন কুমার পাত্র সংকলিত মানবাজারের কবি ও কবিতা সংকলন "কুটুস" এ লিখেছেন - জগত কবিরাজের বাড়ি রামনগর বারমেশ্যা অঞ্চলের ' পলমা ' গ্রামে । কিন্তু এই অঞ্চলে ' পলমা ' নামে কোনো গ্রামের অস্তিত্ব নেই । আবার খাতড়ার অবসরপ্রাপ্ত অধ্যাপক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জগৎকবিরাজের গ্রামের উল্লেখ পোলমী বললেও থানা বলেছেন মানবাজার । যদিও তা নয় । কবিরাজ জগৎচন্দ্র সেনগুপ্ত বা জগৎকবিরাজ - এর নিবাস ছিল অধুনা পুরুলিয়া জেলার পুঞ্চা থানার অন্তর্গত চাঁদড়া পায়রাচালী অঞ্চলের পোলমী গ্রামের হরিমন্দিরের একেবারে উত্তর দিকে । জগৎ কবিরাজের ঝুমুর প্রধানত দরবারি ঝুমুর । উচ্চরুচিসম্পন্ন পুরুলিয়া রাজ পরিবারের পৃষ্ঠপোষক...