ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। পল্লব মণ্ডল
পল্লব মণ্ডল, ১৯৮৩ সালে পশ্চিম বঙ্গের পুরুলিয়া জেলার নীলডি গ্ৰামের এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর তিনি পুরুলিয়া জেলা স্কুল এবং পুরুলিয়া পলিটেকনিক থেকে শিক্ষা গ্ৰহণ করে শিক্ষকতার পেশায় নিযুক্ত হন। খুব কম বয়স থেকেই ছবি আঁকার প্রতি অটুট নেশা। কিন্তু পরবর্তীতে পড়াশোনা ও কাজের চাপে তা বন্ধ হয়ে যায়। শিক্ষকতার পেশায় নিযুক্ত হওয়ার পর মাঝে মাঝেই মোবাইলে ছবি তুলতেন। অনেকের ভালোও লাগতো সেইসব ছবিগুলো। নিজেরও আনন্দ লাগতো বেশ। তারপর শৈশব কালের বন্ধু শুভঙ্কর দত্ত, অনেকেই যাঁকে চিন্টু দত্ত বলেও ডাকতেন, তিনি ছিলেন ছবি তোলায় ওস্তাদ; তাঁকে দেখে আরো বেশি উৎসাহিত হন তিনি। পরে তাঁরই পরামর্শে একটা NIKON COOL PIX L810 কেনেন। ২০১১ সালে প্রথম সেই ক্যামেরা হাতে নেন তিনি। শিক্ষাগুরু হিসেবে শুভঙ্কর দত্তকে সবসময় কাছে পেয়েছেন। সেই থেকেই আলোকচিত্র শিল্পী হিসেবে পথ চলা শুরু। নিজের পেশাগত কাজ থেকে অবসর পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন বাইক নিয়ে কাছে দূরের বিভিন্ন জায়গাতে। বলতে গেলে সব ধরনের ছবি তুলতেই ভালোবাসেন তিনি। আলোকচিত্র শিল্পী হিসেবে পথ চলতে গিয়ে...