পোস্টগুলি

সংঘমিত্রা চক্রবর্তী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দ্বিতীয় বর্ষ ।। তৃতীয় ওয়েব সংস্করণ ।। ৯ জৈষ্ঠ্য ১৪২৮ ।। ২৪ মে ২০২১

ছবি
সংঘমিত্রা চক্রবর্তীর কবিতা ১. অক্সিজেন চাই চিঠির গন্ধে  ভাল হয়ে গেলো মন  তোমার ওমানে বৃষ্টি মুখর দিন  বাংলার মেঘে দূষণের পুরু সর  পুরনো স্মৃতিতে ডুব দেয় মালকিন।  আমার জীবনে ঝড়ে পড়ে গেছে ঘর                 পোষা টিয়াপাখি উড়ে গেছে খাঁচা খুলে  বাতাসে অবশ্য টান ছিল এলোমেলো  তাই তো কিছুটা বেঁচেছে ছিন্নমূলে !  ওখানে তোমার খবরের শিরোনাম  কী কী চোখে লাগে , মনে মনে রাগ লাগে ? আমার এখানে ঝাড়ামালগুলো সব  প্রয়োজন মত সুবিধাভোগীরা জাগে ! ২. ফাইট মাস্টার অল্পবিস্তর দেমাক থাকা ভাল  একটু গম্ভীর মানিয়ে যায় বেশ  ছ্যাবলা লোকগুলো এমন ঠোঁট চাটে  সুদিন ফিরে পেলে দেখাবে অনিমেষ  পিছনে মারবে না এমন জোরে লাথ  ফোঁকলা বুড়োদাদু বড্ড চুলকায়  আমি তো বসে আছি ফাইট মাস্টার  ম্যাজিক দেখবার স্বপ্ন ভরসায়!  তুমি কি দূরে দূরে পালাবে শয়তান  মিষ্টি কথা বলো ধান্দাবাজ যেন শ্রমিক ভাবো নাকি ? নাদান বোকামেয়ে  আমিও ডায়মন্ড , সোনায় সামলানো ! ৩. মন হাড় নেই, কাঁটাখোঁচা নেই, সহজ-সরল আবেগের অংশ...