ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। হরেকৃষ্ণ কর্মকার
হরেকৃষ্ণ কর্মকার (কৃষ ক্রস ) ১৯৮৪ সালের ৫ সেপ্টেম্বর পুরুলিয়ার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ও পুরুলিয়া জেলা স্কুল থেকে পড়াশোনা করার পর পুরুলিয়া পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করে পড়াশোনা শেষ করেন ও কর্মজীবনে প্রবেশ করেন। ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কোম্পানিতে ফাইবার মেইনটেনেন্সের কাজ করেন দীর্ঘদিন। বর্তমানে স্কুল শিক্ষক। শিক্ষক দিবসে জন্ম, তাই হয়তো ইঞ্জিনিয়ারিং পড়েও শিক্ষকতা করা। বর্তমানে তিনি বাঘমুন্ডিতে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন। উভয় কর্মসুত্রেই তিনি পুরুলিয়ার প্রতন্ত্য এলাকার সঙ্গে যুক্ত থেকেছেন, অনুভব করেছেন কাছ থেকে। চিরাচরিত অযোধ্যা হিলটপ এবং সংলগ্ন এলাকা বাদেও, খয়রাবেড়া, মুরগুমা এবং পুরুলিয়ার অন্যান্য এলাকার অসীম রুপ লাবণ্যে মুগ্ধ হয়েছেন। তারপর তিনি সিদ্ধান্ত নেন, না দেখা পুরুলিয়াকে সবার কাছে তুলে ধরবেন। আর্কুট-এর যুগ শেষ, ফেসবুক তখন জনপ্রিয় হয়ে উঠছে, আর এখানে ফটোও পোস্ট করা যায় অনায়াসে, তাও আবার পাবলিকলি। তাই ফেসবুককেই প্রকাশ মাধ্যম হিসেবে বেছে নিয়ে 'পুরুলিয়া রুক্ষা মাটির দেশ' বলে একটা গ্রুপ ও 'প...