পোস্টগুলি

সুমিত সরকার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সুমিত সরকার

ছবি
পশ্চিমবঙ্গের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ এবং বিচিত্র জনজাতিতে পরিপূর্ণ পুরুলিয়া জেলার সদর শহরে ১৯৮৩ সালে জন্মগ্রহন করেন সুনিপুণ আলোকচিত্র শিল্পী সুমিত সরকার। ছাত্রজীবন থেকেই ছবি আঁকার প্রতি অটুট টান ছিল এই শিল্পীর। কিন্তু পড়াশোনার চাপ ও পারিপার্শ্বিক বিভিন্ন কারণে তা আর বেশিদূর এগোয়নি। অচিরেই নিভে যায় সেই আলোকবর্তিকা। পড়াশোনার সেইসব পাঠ চুকে গেলে, শিক্ষকতার পেশায় যুক্ত হন তিনি। তারপর হঠাৎ করেই দেখা যায় ছবি তোলার প্রতি ঝোঁক। আর, এতে ইন্ধন যোগায় বেশ কয়েকজন বন্ধু-আলোকচিত্রীর সঙ্গ।                  পুরুলিয়া জেলার প্রথম সারির বিখ্যাত আলোকচিত্রীদের তোলা ছবিও অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁর। যার থেকে পথ চলা শুরু। অন্যদিকে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দৰ্য্য, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সাংস্কৃতিক ঐতিহ্য, বিভিন্ন ধর্মীয় আচার এগুলোও বারবার টেনে নিয়ে যায় গ্রাম থেকে গ্রামান্তরে। যার প্রতিফলন ঘটতে থাকে আলোকচিত্র শিল্পীর প্রতিটা কাজের মধ্যে।                  আলোকচিত্র শিল্পী হিসেবে পথ চলতে গিয়ে ২০১৭ সালে উত্তরবঙ্গের নর্দার্ন ফটোগ্রাফিক সোসাইটি থেকে আয়োজিত অনলাইন ছবি প্রদর্শনীতে তৃতীয়...