ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। প্রদ্যোত দাস
১৬ ফাল্গুন ১৪২৭ / ১ মার্চ ২০২১ যিনি শুধু হাত দিয়ে কাজ করেন , তিনি শ্রমিক । যিনি হাতের সাথে মাথাও খাটান , তিনি কারিগর । আর যিনি হাত ও মাথার সাথে আবেগ মথিত সংবেদনশীল ও স্পর্শকাতর হৃদয়কেও মেশান , তিনিই হন শিল্পী । শিল্পী চোখ দিয়ে দেখেন ,হৃদয় দিয়ে অনুভব করেন আর মুগ্ধতার অনবদ্য সুন্দর অনুভবে শিল্পকে রূপ দিয়ে তাকে স্বর্গীয় সুন্দর করে তোলেন। প্রদ্যোত দাস । "ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি" খ্যাত প্রদ্যুৎ প্রচারের আলোয় থাকতে না চাওয়া এক অনন্য আলোক চিত্র শিল্পী । কম কথার মানুষ প্রদ্যোত নীরবে নিভৃতে তাঁর ক্যামেরা দিয়ে নিত্য নতুন লিখে চলেছেন একের পর এক দৃশ্য কাব্য । প্রকৃতির অনন্য সুন্দর বিশাল বিস্তীর্ণ রূপ বিভিন্ন ঋতুতে তার পরিবর্তনকে ক্যামেরা বন্দী করে তাকে ছোট্ট ফ্রেমে কিভাবে নিয়ে এলে তা আরও অপরূপা হয় তা প্রদ্যোত ভালোই জানেন । তাই তো তাঁর ক্যামেরা কথা বলে । যার অনুচ্চারিত ভাষা দরদী অনুভবী মানুষকে মুগ্ধতার চূড়ান্তে নিয়ে যেতে সক্ষম হয় । মুগ্ধতায় বিহ্বল মানুষ ওঁকে শ্রদ্ধা জানান । অনিন্দ্য সুন্দর ফটোগ্রাফি! ওনার ছবি তোলার কলা কৌশল এবং সর্বোপরি সৃষ্টির মৌলিকতায় উনি একমেবা...