১৫ চৈত্র ১৪২৭ / ২৯ মার্চ ২০২১ _________________________________ ১৯৭৬ সালের ১৪ জুলাই এক বর্ধিষ্ণু পরিবারে জন্মগ্ৰহণ করেন সুপরিচিত আলোকচিত্র শিল্পী সুদীপ পাত্র। পিতার নাম সন্তোষ পাত্র। ১৯৯৫ সালের গোড়ার দিকে আলোকচিত্রে হাতেখড়ি, স্নাতক স্তরে বিষয়গত প্রোজেক্ট তৈরির মধ্য দিয়ে। পরবর্তী সময়ে স্নাতকোত্তর বিষয়গত প্রোজেক্ট ও গবেষণার প্রয়োজনে বন্যপ্রাণের প্রতি বিশেষ ভাবে আকর্ষিত হওয়া। তারপর সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে প্রকৃতি, জনজীবন, কৃষ্টি-সংস্কৃতি প্রভৃতির দিকে আকর্ষণ বোধ করেন তিনি। ফলে সেইসব বিষয়বস্তু এই আলোকচিত্র শিল্পীর আলোকচিত্রের উপজীব্য বিষয় হয়ে ওঠে। জীববিদ্যা নিয়ে এম.এস.সি ডিগ্ৰি করার পর পি.এইচ.ডি (জীববিদ্যা) করেন তিনি, করেন বি.এড । তারপর শিক্ষকতার পেশায় যোগদান করেন মানভুম ভিক্টোরিয়া ইন্সটিটীউশন্, পুরুলিয়াতে। কিন্তু ছবি তোলার নেশা থেকে বেরিয়ে আসেননি কখনও। বরং এই বিষয়টিতে দিনের পর দিন বেশি করে সম্পৃক্ত হয়ে ওঠেন তিনি। উত্তম মাহাত, সম্পাদক আমাদের কথা যোগাযোগ করুন মূল পাতায় যান সম্পাদক : উত্তম মাহাত সহায়তা : অনিকেতের বন্ধুরা যোগাযোগ : হোয়াট...