পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জলশ্যাওলার বিরহকথা

ছবি
জলশ্যাওলার বিরহকথা দীপংকর রায় ১৬ তম পর্ব                এই সকালবেলায় দু'একজন বাজার-মুখো মানুষ আর ক্ষেত-পরিদর্শক চাষি ছাড়া আর কাউকেই দেখতে পেল না সে এখান দিয়ে যেতে-আসতে। একটা সিগারেট ধরাতে খুব ইচ্ছে করছিল তার। ধরালোও হাঁটা থামিয়ে। তারপর ধপ্ করে বসে পড়লো ঘাসের উপর। অনেকক্ষণ বসে থাকলো কর্মহীন মানুষের মতো একা একা। তারপরে কখন উঠে অনেকটা দূর অবধি আরো খানিকক্ষণ হাঁটতে হাঁটতে এগিয়ে চললো। পরে মনে হলো, অনেকটা চলে এসেছে সে। তাই ফিরতি পথ ধরলো। পায়ের চটির তলা ধুলো-শিশিরে ঘাসমাটি জড়িয়ে মাখামাখি। পথের পাশে পড়ে থাকা পাটকাঠির টুকরো দিয়ে কিছুটা খুঁচিয়ে খুঁচিয়ে চটির তলা পরিষ্কার করে নিয়ে আবার বসে থাকলো কিছুক্ষণ, সেই ক্ষেতের পাশে পথের ধারে। তার মনের ভেতর কোথাও যেন কোনো তাড়া নেই ফিরে যাবার। গত রাতের সেরকম কোনো স্বপ্ন- আকাঙ্ক্ষাও এখন আর তেমন করে স্পর্শ করে নেই তাকে। এখন যেন সে অনেকটাই হাত পা ঝাড়া । বাড়ি ফেরারও তাড়া নেই সেরকম । তার মনে হচ্ছে, যতক্ষণ না ওই গাছের ছায়া সামনের ফসলের ক্ষেতের উপর থেকে ঘুরে যায় ততক্ষণ সে সেখানেই চুপ করে পড়ে থাকবে। যদিও যথেষ্ট দূরেই রয়েছে সেইসব দেবদারু, পুয়ো, জাম গাছের অবিন্যস্...

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। অভিজিৎ মাজী

ছবি
পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত ভাগাবাঁধ গ্ৰামে ১৯৮২ সালের ১ লা মে জন্মগ্ৰহণ করেন আলোকচিত্রী অভিজিৎ মাজী। পেশায় শিক্ষক এই আলোকচিত্র শিল্পীর ছোটবেলা কাটে গ্ৰামের অত্যন্ত সহজ সরল পরিবেশে বেড়ে ওঠা আর পাঁচটা ছেলের মতোই। ফলে তখন থেকেই গ্ৰামের পরিবেশের সাথে একটা মেল বন্ধন গড়ে ওঠে তাঁর। সামান্য বিষয়গুলোর মধ্যে খুঁজে পান বিশেষ গভীরতা। হাইস্কুলের গন্ডি পেরিয়ে যখন উচ্চ শিক্ষার জন্য শহরে পাড়ি দেন তখনও ফটোগ্ৰাফির দিকে খুব একটা ঝোঁক ছিল না তাঁর। বরং সে সময় কবিতা লেখার প্রতি বিশেষ অনুরাগ লক্ষ্য করা যায়। সেই কবিতা লেখার সূত্র ধরেই অনিকেত গোষ্ঠীর সঙ্গে আলাপ হয় তাঁর। এম এ( ইংলিশ ), বি এড করার পর শিক্ষকতার কাজে যুক্ত হয়ে পড়েন তিনি। তবে এই সময় ফোটোগ্ৰাফির নেশা পেয়ে বসে তাঁকে। যখনই সুযোগ পান তখনই পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খুঁজে আনেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা ভূমিরূপ এবং জনজীবনের ছবি। বিশেষ করে অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকাতে গিয়ে মহুয়া সম্পর্কিত তাঁর ফটোগ্রাফির যে সিরিজ রয়েছে তা সকলেরই মন কাড়ে। পেশা নয় কেবল নেশার তাড়নায় তাঁর এই কাজ মন কাড়ে আমাদের। বছরের একটা বিশেষ ঋতু...

পলাশ পরব ২০২২

ছবি
মূল পাতায় যান