পোস্টগুলি

কবি নির্মল হালদারের পুরস্কার প্রাপ্তির মুহূর্তগুলো।

ছবি
মূল পাতায় যান।

ছবি প্রদর্শ-শালা ।। চিত্রশিল্প ।। সঞ্জয় ব্যানার্জি

ছবি
সুবিখ্যাত চিত্রশিল্পী সঞ্জয় ব্যানার্জীর জন্ম ১৯৬৬ সালের ২ রা নভেম্বর। তাঁর জন্মভূমি রেলনগরী চিত্তরঞ্জন এবং কর্মভূমি তিলোত্তমা কলকাতা শহর। চিত্রশিল্পীর আশৈশব কেটেছে বাংলা ও তদানীন্তন বিহার, বর্তমানের ঝাড়খণ্ডের সীমানা শহর চিত্তরঞ্জনে। ফলে তাঁর চিত্রশিল্পে সেখানকার উপত্যকার ছবি বারে বারে উঠে আসে। উঠে আসে সেখানের পাথর প্রান্তর। তবে, সেইসব ছবি কিছুটা বিমূর্ত ভাবে উঠে আসে তাঁর তুলির টানে। জলরঙে আঁকা সেইসব চিত্রশিল্পে কেমন যেন মায়া জড়ানো থাকে। দেখতে ইচ্ছে করে বার বার। রঙের চোরাগলিতে হারিয়ে যান দর্শক। তিনি একাডেমিক শিক্ষা গ্রহণের পর Birla academy of fine Arts, Kolkata. থেকে কলা-বিদ্যা শিক্ষা অর্জন করেন। এই চিত্রশিল্পী ৮০ টিরও বেশি চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, জামশেদপুর এবং গোয়া মিলিয়ে আটটি একক চিত্র প্রদর্শনী করেছেন। এছাড়া COG INDIA ART FOUNDATION . KOLKATA.- র উদ্যোগেও আরও একটি চিত্র প্রদর্শনী করেছেন তিনি। ছয়টি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন চিত্রশিল্পী। ১/ National Award from Academy of Fine Arts,Kolkata, Indra Dugar...

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। পৌষালী চক্রবর্তী

ছবি
এই সংস্করণের আলোকচিত্র শিল্পী পৌষালী চক্রবর্তীর আগ্রহের বিষয় কেবলমাত্র একটা নয়, কবিতা, ইতিহাস, দর্শন, উনিশ শতক প্রভৃতি নানা বিষয়ে তাঁর আগ্রহ লক্ষ্য করা যায়। বিভিন্ন বিষয়ের উপর আবর্তিত হয় তাঁর কর্মকাণ্ড। সেইসব নেশার মধ্যে বই পড়া, ফটোগ্রাফি, পাহাড়ে বেড়ানো আর ভারতীয় মার্গ সঙ্গীত শোনার নেশাও তাঁর এক বিষয়।              রসায়ন, তুলনামূলক সাহিত্য ও বাঙলা সাহিত্য নিয়ে তাঁর পড়াশোনা। পেশায় তিনি রাজ্য প্রশাসনের আধিকারিক। সেই কাজ সুষ্ঠুভাবে সামলেও লেখালেখির কাজে তিনি বিশেষভাবে দক্ষ। তাঁর লেখালেখির শুরু কবিতার হাত ধরে। ইতিমধ্যেই তাঁর বেশ কয়েকটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে একটি গল্পের বইও। এবার তাঁরই কিছু আলোকচিত্র তুলে ধরা হলো আপনাদের সামনে। উত্তম মাহাত, সম্পাদক  মূল পাতায় যান।