পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রথম বর্ষ ।। সপ্তদশ ওয়েব সংস্করণ ।। ১৫ চৈত্র ১৪২৭ ।। ২৯ মার্চ ২০২১

ছবি
সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা।              এবারের ভোট অনেকটা ম্লান করে দিয়ে গেল পুরুলিয়ার দোল ও পলাশ পরবকে। অন্য বছর পুরুলিয়ার মানুষ রং খেলায় যেভাবে উৎসাহ দেখান এ বছর সেভাবে উৎসাহ দেখালেন না। ডান বাম, গেরোয়া রাম, বাংলার মেয়ে, পিসিমণি এইসব করে পরস্পর থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে দূরে থাকলেন রং খেলা থেকে। আর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হওয়া থেকে বাঁচার তাগিদে দূরে থাকলেন পলাশ পরব থেকে। পুরুলিয়ার কোনায় কোনায় উৎযাপিত হয়ে আসা পলাশ পরবগুলো বন্ধই থেকে গেল এ বছর।               বাংলার মসনদে কে বসবেন কে বসবেন না তাতে আর যাই হোক পুরুলিয়ার মানুষের যে কর্ম-সংস্থান তৈরি হবে না এ বিষয়টি নিশ্চিত। তাই পুরুলিয়ার মানুষকে ভোলানোর জন্য ধরিয়ে দেওয়া হয় দু'টাকা কিলো চাল।              কে চায় এই কৃপান্ন? এই কৃপান্ন দিয়ে দাস করে রাখার চেষ্টা কখনও সম্ভব হবে না।              পুরুলিয়ার মানুষের প্রকৃত উন্নয়ন চায়লে কর্ম-সংস্থান তৈরি করা হোক এখানে। যাতে যুবকদের বাইরের রাজ্যে গিয়ে কাজ খুঁজতে না হয়।              মমতা, মোদী বা অন্যান্য নেতা নেত্রীবৃন্দ কেউ সাধারণ মানুষের কথা ভাবেননি। যদি ভ...

সায়ন্তন ধরের রহস্য গল্প

ব্লু রকেট রহস্য ক্যালেন্ডারের শীতকাল হলেও সূর্যের তেজ এত প্রখর যে মাঝে মাঝে মনে হয় বসন্তকে অতিক্রম করে গ্রীষ্ম এসে গিয়েছে। পৌষ-মাঘ শীতকাল, আর মাঘের শীতে বাঘ পালায় শুনেছি, সেই মাঘ মাসের ২৫ তারিখ আজ অথচ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে‌। প্রীতমের অবশ্য তাতে লাভ হয়েছে। রাজধানী থেকে প্রচুর পর্যটকের সমাগম হচ্ছে। স্থানীয় মানুষেরাও একটু ঠান্ডার আশায় ডুয়ার্স-তরাই ঘুরছে। তাই তার উপার্জন টাও ভাল হচ্ছে। ওয়েল মেনটেনেন্স, ভালো ব্যবহার, দক্ষ ও সেফ ড্রাইভিং ও সঙ্গে গাইডের কাজ হয়ে যাওয়ায় প্রীতম ও নীল সুইফ্ট এর চাহিদা বেশি। তাই নির্ধারিত সময়ের কিছু আগেই কার লোন শোধ হয়ে গেছে। প্রীতমের মনটা বেশ ফুরফুরে তাই। আজ শনিবার দেব কুটীরে গেলে নীলাদ্রিদের সঙ্গে দেখা হবে এই আশা নিয়ে দেব কুটীরে এল সে। দেব কুটীরের বারান্দায় বসে ছিল নীলাদ্রি, সুজন, ত্রিহানা। নীল সুইফ্ট এর আওয়াজ শুনেই তাকাল গেটের দিকে। ত্রিহানা বলল, "ওই তো প্রীতম দা এসেছে, আমি আর এক কাপ চা করে আনি।"নীলাদ্রিদের পুরনো কোলবলের উনুনটাকে টুকটাক মেরামত করে ওরা এখানে চায়ের ব্যবস্থা করে নিয়েছে। প্রীতম এসেই তার...