তৃতীয় বর্ষ ।। চতুর্দশ ওয়েব সংস্করণ ।। ৬ কার্তিক ১৪২৯ ।। ২৪ অক্টোবর ২০২২
পরব তিহার বা সংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান কেবলমাত্র আমাদের জীবনকে আনন্দে মুখরিত করে তোলে তাই নয়, আমাদের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনকেও সুদৃঢ় করে তোলে। সেই মেলবন্ধনকে সুদৃঢ় করে তোলার লক্ষ্যেই হয়তো বারো মাসে তেরো পার্বণ। যে সকল পার্বণ নানা প্রয়োজনে নানা বাহানায় পরস্পরকে পরস্পরের কাছে নিয়ে আসে আমাদের। আর আমারা জড়িয়ে পড়ি নানা মায়ায়। কালীপূজা এলো। হাঁস কার ঘরে আছে গো? আলোচাল নিয়ে এসো না, ও পাড়ার ঢাঙি দিদির কাছ থেকে। পাঠ কাঠি মনে হয় মাহাত পাড়ার বড় ভাঁশুরটার ঘরেই পাবে। ওরা গত বছর পাঠ পচিয়েছিল। সব কি জ্বালিয়ে শেষ করবে? নিশ্চয় রেখেছে। কালীপূজায় দরকার পড়ে। এমনই সব প্রয়োজন সম্পর্ককে দৃঢ় করে আমাদের। আর সেই পারস্পরিক প্রয়োজনগুলো অনেকাংশেই নিয়ে আসে এইসব পরব পার্বণগুলো। এগুলো না থাকলে হয়তো আমরা পরস্পরের এত কাছে থাকতে পারতাম না। তাই, কে কি বললো তাতে কান না দিয়ে আমাদের উচিত আমাদের সংস্কৃতি ও পরব তিহারকে ধরে রাখা। যাতে পরস্পর কাছে থাকতে পারি আমরা। উত্তম মাহাত, সম্পাদক ______________________________________________ যাঁদের লেখায় সমৃদ্ধ হলো এই সংস্করণ ______________...