তৃতীয় বর্ষ ।। ত্রয়োবিংশতি ওয়েব সংস্করণ ।। ১৪ ফাল্গুন ১৪২৯ ।। ২৭ ফেব্রুয়ারি ২০২৩
বইয়ের দাম লাগামছাড়া রাখার পক্ষপাতী অনেকেই? কবিতা বা গদ্যের বইয়ের দাম তার খরচের তুলনায় প্রায় চারগুণ রাখা হয়ে থাকে প্রায়শই। অথচ ওই একই খরচের বই অন্য একটি প্রকাশনীতে নাগালের মধ্যে। তাহলে যে প্রকাশনী নাগালের মধ্যে দাম রেখেছে সে কি নিজের ক্ষতি করে ব্যবসা করছে? নাকি এর বিপরীত মেরুতে অবস্থিত প্রকাশনী খুব তাড়াতাড়ি আখের গোছাতে চাইছে? বিষয়টা যাই হোক, যাদের পকেটে সেইমতো টাকা আছে তাদের কাছে বিষয়টা কোনো ব্যপারই না। কিন্তু আমাদের মতো সাধারণ পাঠকদের খানিকটা ভাবতে হয় বইকি! বেশি দামের বইটা কেনার আগে মাথায় অনেকবারই আসে, এই বই চারশো? এটা তো দুইশো হওয়া উচিত ছিল। কয়েকদিন আগেই কবি বিনয় মজুমদারের একটা বইয়ের দামকে কেন্দ্র করে কবি অনির্বাণ ধরিত্রীপুত্রের সঙ্গে বেশ কয়েক জনের তর্কাতর্কি চরম পর্যায়ে পৌঁছায় ফেসবুকে। যা আমার কাছে অস্বস্তিকর এবং লজ্জাজনক মনে হয়। একজন তো কমেন্ট করে বসলেন, ভালো কবি বা লেখকদের গুরুত্ব দেওয়ার জন্য বা তাঁদের সম্মান দেওয়ার জন্য তাঁদের বইয়ের দাম বেশি রাখা উচিত। তার মানে কি উনি সেই ভালো কবি বা লেখকের পাঠককুলকে কোনভাবে সীমায়িত করত...