পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সৌভিক চৌধুরী

ছবি
২৯ চৈত্র ১৪২৭ / ১২ এপ্রিল ২০২১ _______________________________ সৌভিক চৌধুরী, পশ্চিম বাংলার সুন্দরী পুরুলিয়ার বাসিন্দা। আলোকচিত্রের প্রতি আকর্ষণ অনুভব করেন খুব কম বয়সেই। ওনার বাবা ওনার জন্য একটা ক্যামেরা এনে দিলে মাত্র পাঁচ বছর বয়সেই শুরু হয় আলোকচিত্রের যাত্রা। তারপর আর থেমে থাকেননি। সব সময় সৃষ্টিশীল জীবন যাপন করতে চাওয়া এই শিল্পীর কাজের পরিধি বৃদ্ধি পায় দিনের পর দিন।             ক্ষুদ্র শহর পুরুলিয়াতে জন্ম এবং বেড়ে ওঠা। তারপর ছড়িয়ে পড়া নানা দিকে।              কিছুকাল আগে পর্যন্তও শিল্পের পর্যায়ে ফেলা হতো না আলোকচিত্রকে। বর্তমানে অন্যান্য ধারার মতো শিল্পের পর্যায়ে ফেলা হয় এই ধারাকেও।ফলে চাহিদার সাথে সাথে বাড়তে থাকে সম্মানও। নতুন নতুন মুখ দেখা যায় এই ধারাতে।               এই শিল্পীর মূল লক্ষ্য ছিল জীবনের নানান মেজাজ এবং মুহূর্তকে তুলে ধরা। তিনি নিজ এলাকার সাধারণ মানুষের নানা অবস্থাকে তুলে ধরতে চেয়েছেন যা চিনিয়ে দেয় তাদের বাস্তবতা। তিনি তাদের শিল্প সংস্কৃতি, ধরণ ধারণ এবং অন্যান্য বিষয়কে স্পষ্ট করে দেখাতে চেয়েছেন।               সদ্য সদ্য তিনি নিকন ইন্ডিয়া ২০২১ পুরস্ক...

ডরোথী দাশ বিশ্বাসের এক গুচ্ছ কবিতা

ছবি
১. অতীত... শান্ত দীঘির জলের মতো স্বচ্ছ মন নিয়ে বসে থাকি আজকাল, যেখানে স্মৃতিরা উত্তাল হয় না আর, আবেগ তৈরী করেনা কোন রঙীন বুদ্বুদ, সে জলে শুধু দেখি এক রুক্ষ শুষ্ক বিষাদময়ীর প্রতিবিম্ব। আঁজলা ভরা জল তুলে নিই চট্ করে, ধুয়ে ফেলি মুখ, কেঁপে ওঠে সে মুখচ্ছবি, ভেজা হাতের তালুর দিকে চোখ পড়ে যায়, রেখায় রেখায় লুকোনো কষ্টরা আরো স্পষ্ট হয়ে ওঠে। যতোই বলো,এ যে পিছু ছাড়ে না। কষ্টগুলো যে আমার ভীষণ চেনা। নাহ্!আর ভাববো না। ২. বসন্তলিপি... ভীষণ ইচ্ছে,পলাশের রঙ নিই, বনেতে আগুন,নবপল্লব ডাকে, দিগন্ত নীল,সেও ডাকছে আয়, ঠোঁটের খেয়ায়,তনুমনের বাঁকে। অঞ্জলি ভরে কাজলা নদীর জলে ভিজিয়ে দিলাম নুড়িমালাপ্রান্তর, ছাপোষা এই জীবনযাপন ভাবে, জ্যোৎস্না কিভাবে ভরে দেয় অন্তর! শিকড় ছড়ায় বন্ধুবৎসলতা, মোহন বাঁশি বাজায় প্রাণে প্রাণে, ছেড়ো না কখনো হাত বিশ্বস্ততার, ভুলে যেও না,নদী সব কথা জানে। বসন্তে ফুল ছড়িয়ে হলুদ পরাগ কপালে আঁকে প্রেমের তিলকখানি। অতীত যেন কখনো হয় না ধূসর, সোনার জলে লেখা থাক সে বানী। ৩. কিছু অনুভবে... (১) অযাচিত কোন প্রশ্ন নয়, নয় প্রেক্ষিত উত্তরের আশা, পর্বতের মতই মহিমময...

পলাশ পরব ২০২১ ।। ফুটিয়ারি জলাধার, অহল্যাভূমি, পুরুলিয়া

ছবি
মূল পাতায় ফিরে যান