চতুর্থ বর্ষ ।। ত্রয়োদশ ওয়েব সংস্করণ ।। ২৮ আশ্বিন ১৪৩০ ।। ১৬ অক্টোবর ২০২৩
সিনেমা শিল্পে কাল্পনিক বিষয়ের ছড়াছড়ি থাকলেও আমাদের জীবন যাপনেরই নানা কথা, নানা অভিজ্ঞতা, নানা নির্যাস উঠে আসে বিভিন্নভাবে। কোন এক হিন্দি সিনেমার এমনই একটি কথা হলো,"পেয়ার মে অর জং মে সব চলতা হে ইয়ার।" অর্থাৎ ভালোবাসা আর যুদ্ধের ক্ষেত্রে বাঁধাধরা কোন নিয়ম নীতি নেই। এক্ষেত্রে জয়লাভ করাটাই মুখ্য বিষয়। যেভাবেই হোক জয়লাভ করতেই হবে নিজেকে। তাই, কোন গোষ্ঠীর সঙ্গে কোন গোষ্ঠীর বা কোন দেশের সঙ্গে কোন দেশের যুদ্ধ লেগে যাওয়ার পর নীতির কথা আওড়ানোটা নিতান্তই বেমানান বা ভন্ডামি ছাড়া কিছু না। পৃথিবীকে সুন্দর সুস্থ রাখতে হলে যুদ্ধ লেগে যাওয়ার আগেই কীভাবে তাকে থামানো যায় সেই বিষয়টা নিয়েই ভাবতে হবে আমাদের। এবার আপনি বলবেন, এটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। যদি আমরা স্ব-সুরক্ষার নামে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র নির্মাণ করে তা রপ্তানি করার কথা না ভাবি বা অস্ত্রশস্ত্র বিক্রি করেই দিনপাত চালানোর কথা না ভাবি। অত্যন্ত দুঃখের বিষয়, বিশ্বের তাবড় তাবড় দেশগুলো, যারা কিনা যুদ্ধ বেধে যাওয়াকে আটকানোর ক্ষমতা রাখে, তারাই আজ অস্ত্র ব্যবসায়ী। যুদ্ধাস্ত্র ...