প্রথম বর্ষ ।। দ্বাদশ ওয়েব সংস্করণ ।। ৪ মাঘ ১৪২৭
ভয়ঙ্কর করোনার দু'দুটা সুদ্ধ ভারতীয় ভ্যাকসিন আসায় স্বস্তির নিশ্বাস নিল সরকার। আর যাই হোক, বিরোধীদের, সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের সামনে কিছু একটা বলার সুযোগ এলো আগেভাগে। একুশের ভোটের আগে রামলালা তাকালেন। তীরে এসে তরী ডোবার অমঙ্গুলে ঘটনাটা ঘটতে ঘটতে ঘটলো না। কি যে জবাব দেওয়া যায় এতশত মৃত্যুর, এই ভাবনাটা কুরে কুরে খাওয়ার আগেই জবাব এনে দিলেন তিনি। বা রে কপাল! একেই বলে সৌভাগ্য। স্বস্তির নিশ্বাস কি ফেলতে পেরেছেন সাধারণ মানুষ? ভ্যাকসিন নেওয়ার মতো করে তৈরি কি হয়েছেন তাঁরা? নাকি খেটে খাওয়া মানুষের শরীরকে সেইভাবে হাইজ্যাক করতে পারবে না করোনা এই বিশ্বাসে নিশ্চিন্ত হয়েছেন তাঁরা? ঘটনা যাই হোক, যেদিকেই গড়াক, স্বস্তির নিশ্বাস দেখা যাচ্ছে সমস্ত পলিটিক্যাল শিবিরেই। মিটিং, মিছিল, রেলি, বাইক মিছিল আর সামাজিক, ইলেকট্রনিকস বাকি সব মাধ্যমে প্রচার চালানো যাবে অনায়াসে। এটাই খুশির হাওয়া। কি আর চাই? উত্তম মাহাত, সম্পাদক বাঁদর নাচের গানে জীবন-জীবিকার ছবি ...