তৈমুর খানের কবিতা
তৈমুর খানের কবিতা ১ আমার নষ্ট হরিণীকে বাধ্য হয়ে এগিয়ে যাচ্ছি তোমার দিকে তুমি তেমন নারী নও, রসের কলসি রাখোনিকো ভরে মাথায় তোমার ফোটে না রজনীগন্ধা সমুদ্রের ঢেউ থেমে নেই বুকে আমার নৌকা শুকনো খাতে পুষছি বারোমাস বর্ষাবিহীন বালির মরু কেবল অবিশ্বাস উষ্ণ হয়ে উঠছে ধুধু বুকে শ্যামলিমা মৃত , অনুচ্ছ্বাস কেমন করে তোমার হাতে রাখব এই হাত ? স্পর্শগুলি বিদ্ধ করে কাচ রক্ত ঝরে, রক্তে সাঁতার কাটে যন্ত্রণার মাছ অন্ধকার তুমি এখন চাঁদনিবিহীন রাত বাধ্য হয়ে তোমাকে দিই গানের স্বরলিপি রত্নাকরের বুকে জমে বল্মীকের ঢিপি ২ যিশুজন্ম মুঠো খুলে দেখাচ্ছি তোমাকে আমার মুঠোয় তোমারই মাথার চুল মসৃণ ভোর হয়ে আছে একান্ত নিজস্ব ভোর এই ভোরে কোনওদিন বিষপান করব না আমি মাইল মাইল পথ হেঁটে যাব হেঁটে হেঁটে যাব আশ্চর্য পাহাড়ের দিকে আমারই প্রেমের ক্রুশকাঠে আমাকেই বিদ্ধ করে রাখে ৩ গাছ কে আর আড়ালে যেতে চায়! সবাই একদিন নেমে আসে উঠোনে সবাই একদিন দুই হাত তুলে এই মাটি আলো বাতাসে গাছ হয় গাছে ফুল ফোটে, ফল ...