চতুর্থ বর্ষ ।। দ্বাবিংশতি ওয়েব সংস্করণ ।। ১৩ ফাল্গুন ১৪৩০ ।। ২৬ ফেব্রুয়ারি ২০২৪
আমরা কুড়মি কামার কুমোর মুচি মেথর হাঁড়ি ডোম মুখার্জি ব্যানার্জি চ্যাটার্জি সকলেই পুতুল নাচের চরিত্র। পুতুল নাচের চরিত্র রাজা মন্ত্রি সান্ত্রি, জর্জ উকিল ব্যারিস্টার, চোর ছ্যাঁচোড় লেঠেল, এমনকি শবদাহকারীও। সকলেই কারোর না কারোর অঙ্গুলি হেলনে নেচে চলেছি সব সময়। পুতুল নাচ একটা খুবই ইংগিতবাহী নাচ। যা প্রতিনিয়ত আমাদের শিখিয়ে যায় অনেক কিছু। প্রতিনিয়ত শিখিয়ে যায় এই অখিল ভূমন্ডলে আমাদের কিছু করণীয় নেই। কোন একজনের অঙ্গুলি হেলনে নেচে চলা ছাড়া। সেই অঙ্গুলি সঞ্চালকারী আমাদের জিতিয়ে দেয় বা পরাজিত করে দেয়। অথচ আমরা ভাবি সব শ্রেষ্ঠত্ব নিজস্ব অর্জন। রাজনৈতিক জয় পরাজয়, বড় কবি ঔপন্যাসিক হওয়া, বড় বড় পদে অধিষ্ঠিত হওয়া নিজেরই অর্জিত ফসল। কিন্তু এই অর্জন কতটা নিজস্বতা দর্শায় তা ভেবে দেখি না কখনও। আর ভেবে দেখি না বলেই অহং বোধে মদমত্ত হয়ে উঠি। পরাজিতকে হেয় করি। ছোট করি। তুচ্ছতাচ্ছিল্য করি। অথচ তারাও সেই অঙ্গুলি সঞ্চালনেই পরাজিত যে অঙ্গুলি সঞ্চালনে বিজিত কেউ কেউ। কেউ কেউ উচ্চ পদে অধিষ্ঠিত। এমন কেউ কী আছে, যে পুতুল নয়? কারোর আঙ্গুলে হেলনে সঞ্চালিত করে না নিজেকে? উত্ত...