কবিতা, রূপক চট্টোপাধ্যায়




অস্পষ্ট হয়ে আসছে

রূপক চট্টোপাধ্যায়


১.
ওরাই ডেকে নিয়ে গেল
ওরাই অপেক্ষা করলো সূর্যাস্তের
ওরাই শ্বাসনালী কেটে
গড়িয়ে দিল পৃথিবীকে
নদীর পাড় থেকে গভীরে।

...… তারপর বহুদিন হলো
আমরা মোমবাতি জ্বেলে
হেঁটে যাচ্ছি। রোজ।
 কিন্তু কেন তা ঠিক জানি না!



২.
হিংসার মুখ থেকে বারুদ বমি করেছে সদ্য 
কালো ধোঁয়ার
জাহজে লাশ বোঝাই হলো
সবাই শিশু। বেশ নরম নদীর মতো শরীর
রক্ত তখনও ঝরছে, ইতিউতি। গোঁগানি মৃদু।

একটু দূরেই মহাজাগতিক প্রাণীরা দাঁড়িয়ে 
ছবি তুলছে। 
সবার মুখ ঘোড়ার মতো
লিঙ্গ লম্বা আর মাথায় শিং।

পৃথিবী, কিছুতেই বুঝতে পারছে না ঘূর্ণন গতিটা 
কখন পূব থেকে পশ্চিম দিকে হয়ে গেছে! 




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মোহন পরামানিক

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। শঙ্কর মন্ডল

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত