দ্বিতীয় বর্ষ ।। ষড়বিংশতি ওয়েব সংস্করণ ।। ২৭ চৈত্র ১৪২৮ ।। ১১ এপ্রিল ২০২২
দেখতে দেখতে দুই বছর অতিক্রান্তের পথে। আগামী সংস্করণে তৃতীয় বর্ষে পা রাখতে চলেছে অরন্ধন ওয়েব। কলেবরে বৃদ্ধি না হলেও নতুন নতুন অনেক বন্ধু এবং স্বজনের সঙ্গে সংযুক্ত হতে পেরেছি আমরা। আগামী দিনগুলোতে আরো নতুন নতুন সুজন এবং স্বজনদের সঙ্গে সংযুক্ত হতে পারবো এমন আশা নিয়েই এগিয়ে চলা। অরন্ধন থেকে প্রথম সারিতে উঠে আসুক কেউ এমনটা আশা রাখি না। কারণ, লেখালেখিতে কেউ প্রথম কেউ শেষ হয় না। নিজের নিজের মতো লিখে যায় সবাই। কে পড়বে কে পড়বে না, সেটা তার ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। সকলেই নিজের নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে বাঁচে। তাই, আমরা আশা রাখি অরন্ধন থেকে ছড়িয়ে পড়ুক ভালোবাসা। ছড়িয়ে পড়ুক পায়ে পা মিলিয়ে চলার প্রবণতা। কবিদের মধ্যেও গোষ্ঠী কোন্দল শেষ হওয়ার কথা নয়। আসলে কিছু কিছু কবি নিজের শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য দেশভাগের মতোই কবিদেরও নানা গোষ্ঠীতে ভাগ করে রাখে। তবু ইদানিং কিছু কিছু পত্রিকা এবং ওয়েবজিন এই গণ্ডিটাকে ভাঙ্গার প্রয়াস চালিয়ে যাচ্ছে। অরন্ধন ওয়েবও সেরকমই একটা বাঁধন ...