পোস্টগুলি

অরন্ধন ওয়েব সংস্করণের সম্পাদক উত্তম মাহাতকে (কল্পোত্তমকে) ঐহিক তপতী চ্যাটার্জী স্মারক সম্মাননা প্রদান

ছবি
গত ৯ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার প্রেসকর্ণারে ঐহিক তপতী চ্যাটার্জী সম্মাননা ২০২৩ প্রদান করা হল (কল্পোত্তম) উত্তম মাহাতকে (অরন্ধন ওয়েব সংস্করণের সম্পাদক)। সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে যাঁরা শিল্প সাহিত্যের জগতে আগামীদিনে স্থান করে নেবেন রঙ আর আখরের জগতে, উত্তম (কল্পোত্তম) তাঁদের সার্থক অনুপ্রেরণা। সম্মাননা প্রদান করলেন প্রবুদ্ধ মিত্র, রাণা রায়চৌধুরী ও কালীকৃষ্ণ গুহ। মূল পাতায় যান।

কবি নির্মল হালদারকে ঐহিক সম্মাননা প্রদান

ছবি
গত ৯ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার প্রেস কর্ণারে ঐহিক সম্মাননা ২০২৩ প্রদান করা হল কবি নির্মল হালদারকে। নির্মল হালদার পুরুলিয়ার ভূমিপুত্র। প্রান্তে তার বসবাস। রাজধানী কেন্দ্রিকতার বাইরে বসবাস করেও তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রেই রয়ে গেছেন, অগণিত পাঠক, অগ্রজ অনুজ সকল বন্ধুর হৃদয় কেন্দ্রে তাঁর বসবাস। নির্মল হালদারকে সম্মাননা প্রদান করেন মৃদুল দাশগুপ্ত, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কালীকৃষ্ণ গুহ। মূল পাতায় যান ।

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। কল্লোল মজুমদার

ছবি
আলোকচিত্রশিল্পীর পরিচয় সুবিখ্যাত আলোকচিত্রশিল্পী কল্লোল মজুমদারের জন্ম ১৯৫৮ সালের ১ এপ্রিল। কবিতা, আলোকচিত্র শিল্প এবং সিনেমার প্রতি তাঁর আকর্ষণ শুরু হয় সেই স্কুল জীবনে, যখন তিনি পুরুলিয়া জেলা স্কুলে পড়তেন। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই তিনটি মাধ্যমের মধ্য দিয়েই একই সঙ্গে ধারাবাহিকভাবে নিজেকে প্রকাশ করবেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রফেশনাল ম্যানেজমেন্ট (NIPM) থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন প্রফেশনাল ম্যানেজমেন্ট ডিগ্রি নেওয়ার পর ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনে থেকে সিনেমা সম্বন্ধীয় শিক্ষা গ্রহণ করেন। এছাড়াও তিনি ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির অধীনে থাকা দমদম ফটো ইউনিট, কলকাতা থেকে ফটোগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ( স্বর্ণপদক প্রাপ্ত ) করেন। ১৯৮৬ সালে সেখানে তিনি সুবিখ্যাত আলোকচিত্রশিল্পী দিলীপ কুমার বসুর তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করার সুযোগ পান। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজারের ( কমিউনিকেশনস ) পদ থেকে অবসর...