ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্দীপ কুমার

    ৯ কার্তিক ১৪২৭/২৬ অক্টোবর ২০২০


                          সন্দীপ কুমার  


সন্দীপ কুমার- এর জন্ম ১৭ অক্টোবর, কলকাতায়, এ যাবৎ তাঁর চারটি একক আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। প্রথম প্রদর্শনী বর্ধমান-এ, ২০০৩ সালে, ২০০৫ সালে দ্বিতীয় প্রদর্শনী, গগনেন্দ্র চিত্র প্রদর্শ-শালায়। শান্তিনিকেতনে বিশ্বভারতীর কলাভবনে তাঁর তৃতীয় প্রদর্শনী, ২০০৭ সালে। চতুর্থ প্রদর্শনীটি হয় ২০০৯ সালে "বইচিত্র" প্রদর্শনী কক্ষে। এছাড়া তাঁর তোলা আলোকচিত্র বাংলা ভাষার বিভিন্ন প্রথম শ্রেণীর সংবাদ ও ম্যাগাজিনে বহুবার মুদ্রিত হয়েছে। বর্তমান নিবাস কলকাতায়। তবে কলকাতার থেকে অধিক প্রিয় জেলা, পুরুলিয়া। এমনকি শান্তিনিকেতনের থেকেও পুরুলিয়াকে অধিক প্রাধান্য দিয়ে থাকেন তিনি, তা সে ফটোগ্রাফি হোক বা মনের প্রশান্তিতে!
এছাড়া তিনি বেশ কয়েক বছর যাবৎ " সুরের জগৎ " নামে একটি গানের পত্রিকা সম্পাদনা করে আসছেন। বলা যেতে পারে বাংলা ভাষায় এই মুহূর্তে একমাত্র সঙ্গীত বিষয়ক পত্রিকা।
মনফকিরা ও গাঙচিল প্রকাশনী থেকে "অজ্ঞাত এক আলোকচিত্রীর আত্মজীবনী," " টানা দাগ," "অন্তরঙ্গ," ও " কবিতা হলে এভাবেই লিখব " নামে তাঁর চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
তার আশু প্রকাশ্য আরও দুটি কাব্যগ্রন্থের নাম---- " হাম্বা হাম্বা ভারত, লম্বা এক হনুর লেজ," "শোভাযাত্রা শেষ, শবযাত্রা শুরু। "
সন্দীপ কুমার একাধারে আলোকচিত্র শিল্পী, কবি, অন্যদিকে একজন সঙ্গীত প্রেমী মানুষ। শিল্পের প্রতি এই অটুট ভালোবাসার কারণেই এক একটা বিষয় এসে ধরা দেয় তাঁর হাতে, তাঁর ক্যামেরার লেন্সে। আর সাধারণ সব বিষয় হয়ে ওঠে অসাধারণ।
এই অতি সাধারণ বিষয় আশয়ের খোঁজে রুখা মাটির দেশ পুরুলিয়াতে বার বার ছুটে আসেন সন্দীপ কুমার। আর যতবারই আসেন ততবারই নতুন কিছুর সন্ধান পেয়ে যান। তাই গভীর থেকে গভীরতর হতে থাকে পুরুলিয়ার প্রতি তাঁর সম্পর্ক।

সম্পাদক, উত্তম মাহাত






































সম্পাদক : উত্তম মাহাত
আয়োজক : অনিকেতের বন্ধুরা
যোগাযোগ : হোয়াটসঅ্যাপ নাম্বার-৯৯৩২৫০৫৭৮০
ইমেইল-uttamklp@gmail.com

মন্তব্যসমূহ

  1. সন্দীপদা আমাদের সবার খুব কাছের মানুষ।
    ওনার ছবির আমি গুনমুগধ দর্শক।

    উত্তরমুছুন
  2. সাদাকালোর জবাব নেই। আল দিয়ে ছবি আঁকার খেলা বড় মধুর। পোট্রেট গুলো খুব খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন
  3. খুব ভালো লাগল। ধন্যবাদ, সন্দীপ! মুখ-কথাটিও সুন্দর। ধন্যবাদ, উত্তম!

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। মোহন পরামানিক

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। শঙ্কর মন্ডল

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। মুকেশ কুমার মাহাত