পোস্টগুলি

জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দ্বিতীয় বর্ষ ।। পঞ্চম ওয়েব সংস্করণ ।। ৬ আষাঢ় ১৪২৮ ।। ২১ জুন ২০২১

ছবি
_____________________________________________ কবি গৌতম বসুর প্রয়াণে আমরা মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। _______________________________________________ বানরের এ ডাল ও ডাল যাওয়ার অভ্যেস চিরকালের।কলা বাগান ছেড়ে আম বাগানে যাওয়া। সুমিষ্ট আম না পেয়ে কলা বাগানে ফিরে আসা আবার। মালিককে বলা," থাকতে চাই কলা বাগানেই। দিতে চাই সেবা সুদীর্ঘকাল।"          সেবার অর্থ যে কী? বুঝে ওঠা মুশকিল। ইদানিং সেবার অর্থ মেওয়া খাওয়াকেই বোঝায়। তাই এক বাগান থেকে আরেক বাগানে যেতে হয় বানরদের।           তুমি কে? তার লেজে ধরে টান মারার তুমি কে? তোমার কাছে লাফাতে শিখেছে বলে তোমার কাছেই থাকতে হবে কে বলেছে?            সুদীর্ঘ ঘুমহীন রাত শিখিয়ে যায় কত ঢং। সুদীর্ঘ অনুজ্জ্বল দিন দেখিয়ে দেয় কত রং। তোমার আমার কাছে পড়ে থাকে খোসা আর আঁটির বাহার।           তুমিও তো এ বাগান ও বাগান হয়েছো কখনও। হবে নাকি আরো একবার? সম্পাদক, উত্তম মাহাত দুর্গা দত্তের কবিতা ১. সদূক্তিকর্ণামৃত পরম্পরা : দুই যা ইচ্ছে তাই কথকতা বুনে যাচ্ছো মত্ত হে ধুরন্ধর গগনবিহারী গজপতি ! বিদ্যাদিগগজ তুমি , তোমার তো মুখে কেউ কুলুপও আঁটেন...

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। পলাশ রঞ্জন ঘোষ

ছবি
দ্বিতীয় বর্ষ ।। পঞ্চম ওয়েব সংস্করণ ।। ৬ আষাঢ় ১৪২৮ ।। ২১ জুন ২০২১ _____________________________________________ প্রখ্যাত আলোকচিত্রী পলাশ রঞ্জন ঘোষের জন্ম ১৯৭২ সালে পুরুলিয়া শহরে। ঋষি অরবিন্দ ও পুরুলিয়া জেলা স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। খুব কম বয়স থেকেই ছবি আঁকার প্রতি অটুট নেশা। পুরুলিয়া জে.কে.কলেজ থেকে জীব বিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি যখন এগারো ক্লাসে, তাঁর বাবা তাঁর হাতে ক্যামেরা( Zenith 12 xp , সেট ছিল SLR অ্যানালগ ক্যামেরা) তুলে দেন। তাতে ফিল্ম রোল ভরে ছবি তুলতে হতো। সেই ক্যামেরা নিয়ে তিনি তাঁর বাবার সঙ্গে সোজা চলে যান প্রথম ফটোগ্রাফির শিক্ষাগুরু, বিখ্যাত ফটোগ্রাফার শ্রদ্ধেয় সুবধ মুখার্জী মহাশয়ের কাছে। তিনিই বেসিক কিছু সেটিংস বুঝিয়ে দেন, একটি রোল ভরে দিয়ে বলেন "ছবি তুলে নিয়ে এক সপ্তাহ বাদে দেখা"। এ ভাবেই শুরু হয় পথ চলা। পরবর্তী কালে পুরুলিয়ার কয়েকজন বিখ্যাত ফটোগ্রাফারের সান্নিধ্য পান তিনি। তাঁদের মুল্যবান পরামর্শে ক্রমশ নিজের দক্ষতাকে উন্নত করার চেষ্টা করেন। পেশায় স্কুল শিক্ষক এই আলোকচিত্র শিল্পী অবসর সময় পেলেই নিজের বাইক আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন কাছে...

দ্বিতীয় বর্ষ ।। চতুর্থ ওয়েব সংস্করণ ।। ২৩ জৈষ্ঠ্য ১৪২৮ ।। ৭ জুন ২০২১

ছবি
প্রথম ঢেউ এল, দ্বিতীয় ঢেউ এল, তৃতীয় ঢেউয়ের অপেক্ষায় প্রহর গুনছে মানুষ। নিচ্ছে নিজের মতো করে প্রস্তুতিও। এই পোড়া দেশে এ ছাড়া আর উপায় কি?          কতজন চলে গেল, কতজন চলে যাবে, কে যাবে তার কোনো নিশ্চয়তা জানানোর মতো আয়না তৈরি হয়নি এখনও। রাজনীতির গেঁড়াকলে পাক খেতে খেতে অথৈ জলে সমস্ত পরিকল্পনা। করোনাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আমরা নিয়ন্ত্রিত হচ্ছি করোনারই দ্বারা। অফিস-আদালত, স্কুল-কলেজ, কলকারখানা, গাড়ি-ঘোড়া সব কিছু বন্ধ রেখে নিরুপায় হয়ে অপেক্ষা করছি সংক্রমণ কমে আসার। আর নিজের সংসারকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ আমি দিনরাত স্বপ্ন দেখছি বিশ্বগুরু হওয়ার।           দাড়ি রেখে রবীন্দ্রনাথ হলে আমার বাবাও রবীন্দ্রনাথ। টুপি পরে নেতাজি হলে আমার পাড়ার টাকলু সুবোধ সহিসও নেতাজি।           আমরা বিজ্ঞান মনস্ক হয়েছি। সাদা মনের অধিকারী হয়নি এখনও। ঢঙ দেখানো উপকারী হয়ে কাউকে সামান্য কিছু দিয়ে অসামান্য অনেক ছবি তুলে প্রচার করি ঘরে ঘরে। আর ভাবি নিজের ঢাক তো নিজেকেই পেটাতে হবে। কেউ কারোর ঢাক পেটায় না আজকাল। এইভাবে চ...

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। সন্দীপ কুমার

ছবি
 দ্বিতীয় বর্ষ ।। চতুর্থ ওয়েব সংস্করণ ।। ২৩ জৈষ্ঠ্য ১৪২৮ ।। ৭ জুন ২০২১ ____________________________________________ কয়েকটি কথা _____________ আলোকচিত্রী সন্দীপ কুমার বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি তুলতে তুলতে কবি ব্যক্তিত্বদের ছবি তুলে ফেলেছেন। যে কবিরা নিজের গৌরবে মূর্ত হয়ে আছেন আমাদের মনে। এখানে মাত্র কয়েক জন কবি ব্যক্তিত্বের আলোকচিত্র আমরা প্রকাশ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আমরা সাধুবাদ জানাই সন্দীপ কুমারকে। যাঁর আন্তরিক সহযোগিতা ছাড়া কবিদের ছবি প্রকাশ করা সম্ভব ছিল না। সন্দীপ কুমার নিজেও কবি। আলোকচিত্রীর আড়ালে কবি নামটা চাপা পড়ে যায়। অথবা নিজেই নিজেকে আড়াল করেন। এই বোধহয় সন্দীপের গরিমা। তাঁর কাছে আমাদের অশেষ ঋণ জানাই।             আলোকচিত্র শিল্পী সন্দীপ কুমারের                            আত্মপ্রতিকৃতি ____________________________________________ সুভাষ মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী মণীন্দ্র গুপ্ত শঙ্খ ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায় অমিতাভ দাশগুপ্ত উৎপল কুমার বসু অলোকরঞ্জন দাশগুপ্ত তারাপদ রায় রাম বসুু নবনীতা দেবসেন শৈলেশ্বর ঘোষ দেবারতি মিত্র ভাস্কর চক্রবর্তী বুদ্ধদেব দাশগুপ্...