দ্বিতীয় বর্ষ ।। সপ্তম ওয়েব সংস্করণ ।। ২ শ্রাবণ ১৪২৮ ।। ১৯ জুলাই ২০২১
লাভ, লোকসান, নাম, দুর্নাম, মহামারী, অতিমারী বা সামাজিক অবনমন, কোনকিছুর জন্যই থেমে থাকে না জীবন। থেমে থাকে না তার দুর্বার গতি। সবকিছুর মধ্যেই সে তার পথ খুঁজে নেয়। খুঁজে নেয় এগিয়ে যাওয়ার রসদ। এই যে অতিমারীর চোখ রাঙানো, অসংখ্য জীবনকে ধরাশায়ী করে ফেলা, তারপরও কি গতি কমেছে জীবনের? বরং সে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন নতুন কৌশল খুঁজেছে। খুঁজেছে অতিমারীর উপরে উঠে আলাদা একটা জগৎ তৈরি করতে। জীবন কখনোই বিফল হয় না। যে বিফলতা চোখের সামনে দেখা দেয় আমাদের, সে বিফলতা সাময়িক, আপাত। সেই বিফলতাকে জয় করতে বার বার ফিরে আসে সে। ফিরে আসে পৃথিবীর বুকে। চাষার ছেলে যেভাবে একটার পর একটা মৌসম জয় করতে করতে তুলে আনে এক একটা ফসল। জীবনও তেমনই এক একটা পর্যায় পার করতে করতে এগিয়ে যায় পরিপূর্ণতার দিকে। পরিপূর্ণতাই তার একমাত্র লক্ষ্য। পরিপূর্ণতাই জীবনের শেষ পর্যায়। সে চাষ করে অর্জিত হোক বা কবিতা লিখে। উত্তম মাহাত, সম্পাদক _______________________________________________ এই সংস্করণে যাঁরা লিখছেন _______________________________________________ তপন পাত্র/ দী...