দ্বিতীয় বর্ষ ।। পঞ্চদশ ওয়েব সংস্করণ ।। ২১ কার্তিক ১৪২৮ ।। ৮ নভেম্বর ২০২১
আধার কার্ড, পেন কার্ড, ভোটার কার্ড, ই-শ্রম কার্ড, জব কার্ড ইত্যাদি ইত্যাদি। এক একটা সরকারি প্রকল্পের জন্য এক একটা আই ডি বা পরিচয় পত্র বানাতে হবে। নচেৎ সেই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে সেই সুবিধার আওতায় পড়া সাধারণ মানুষকে। যার জন্য একেক সময় একেকটা লাইনে সার দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। নিজেদের কাজকর্ম ছেড়ে এক প্রকার বাধ্য হয়েই লাইনে দাঁড়িয়ে, টাকা খরচ করে সরকারি বিভিন্ন প্রকল্পের আই ডি বা পরিচয় পত্র বানাচ্ছেন তাঁরা। এবং আই ডি কার্ড বানিয়ে বানিয়ে ভরিয়ে তুলছেন নিজেদের বাক্স প্যাঁটরা। আর সেইসব আই ডি বা পরিচয় পত্র সামলে রাখতে হিমসিম খাচ্ছেন। হারিয়ে গেলেই বঞ্চনা। সরকারি অফিসাররা হাত উল্টিয়ে দেবেন। মনে হবে, যেন হাত ওল্টানোর জন্যই বসে আছেন অফিসে। কিন্তু মজার বিষয় হলো ভোটের সময় ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য (সোজা করে বললে ভোটটা কোনমতে নেওয়ার জন্য) লম্বা একটা লিস্ট দেওয়া হয় বৈধ আই ডি কার্ড বা পরিচয় পত্রের। যাতে করে কেউ বাদ না পড়ে যায় ভোটদান থেকে। ভোটের সময় যেভাবে ভোট দানের জন্য সুযোগ করে দেওয়ার ব্যবস্থা হয়, ঠিক সেভাবেই ...