ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। শুভাশিস গুহ নিয়োগী
শুভাশিস গুহ নিয়োগী ১৯৬৫ সালে পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার রায়পুর গ্রামের এক অত্যন্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর তিনি শান্তিনিকেতন থেকে উচ্চশিক্ষা শেষ করে শিক্ষকতার পেশাকে বেছে নেন। তবে সাংস্কৃতিক বিষয়ে তাঁর আগ্ৰহ অতুলনীয়। তাই তাঁর নানান কাজে ফুটে ওঠে সংস্কৃতির ঝলক। শিক্ষা ক্ষেত্রে পাঠদান ও এলাকার সার্বিক উন্নয়নে তাঁর একাগ্রতা বিশেষ উল্লেখযোগ্য। এই কাজ ২০১৬ সালে তাঁকে এনে দিয়েছে রাজ্য সরকারের 'শিক্ষা রত্ন' সম্মান আর ২০১৭ সালে জাতীয় শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার। এইসব কাজকর্মের মাঝেই ২০১০ সাল থেকে চেপে বসে আর এক নেশা। ছবি তোলার নেশা। সেই থেকেই হাতে খড়ি এই জগতে। তারপর ক্রমে ক্রমে পৌঁছে যান উন্নতির চূড়ান্ত শিখরে। ২০১৫ সালে পশ্চিম বঙ্গ সরকারের বিশেষ পুরস্কার পান ফটোগ্রাফিতে। সেই ছবিতে উঠে এসেছিল পুরুলিয়া জেলার গ্রামীণ জীবন। গগনেন্দ্র প্রদর্শশালা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রভৃতি বেশ কিছু স্থানে প্রদর্শিত হয়েছে তাঁর ছবি। সর্বোপরি ওঁনার ক্যামেরা কথা বলে। সাটার টিপে তুলে আনেন অসাধারণ সব মুহূর্ত। ক্যামেরার লেন্স দিয়ে...