পোস্টগুলি

তৃতীয় বর্ষ ।। নবম ওয়েব সংস্করণ ।। ২৯ শ্রাবন ১৪২৯ ।। ১৫ আগষ্ট ২০২২

ছবি
স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেল। প্রকৃত স্বাধীনতা কি পেলাম? পেরেছি স্বাধীনভাবে পথ চলতে? এখনও ভয়ে ভয়ে পথ চলা আমাদের। প্রতিটা মুহূর্তে ভাবতে থাকা কোথায় অনৈতিকভাবে কে কি দাবি করে বসবে। বেসরকারি তো দূরের কথা, কোনো সরকারি অফিসে স্বাধীনভাবে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা রাখি না আমরা। জমিদার প্রথার বিলোপ ঘটলেও মন্ত্রী থেকে আমলা, সরকারি অফিসের ডি গ্ৰুপ থেকে সি গ্ৰুপ সকলেই সাধারণ মানুষের উপর জমিদারি চালিয়ে যাচ্ছে। কলুর বলদ হয়ে এখনও ঘুরে চলেছি আমরা। এখনও বাইক নিয়ে রাস্তায় বেরোলে ভাবি, সব কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও চা নাস্তার টাকা দিতে হবে না তো কাউকে? সরকারি পদগুলো অনৈতিক টাকা এবং দাবি আদায়ের ছাড়পত্র হয়ে উঠেছে। হয়ে উঠেছে সাধারণ মানুষের বাস্তব দাবি এবং পাওনাকে অস্বীকার করার সুরক্ষা বলয়। যে বলয়ে থাকলে সাধারণ মানুষের উপর কোনো না কোনোভাবে জ্বালাতন করা যায়। কাজে ফাঁকি মেরেও পাই টু পাই বেতন পাওয়া যায় মাসের শেষে। আর বাড়তি রোজগারের কথা বলে কে ?                এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা? একেই কি স্বাধীনতা বলে? দালালি করা বুড়ো ভামের ঘরে ট্রাক ট্রাক টাকা আর সারাদিন শ্রম দেও...

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র ।। অভিষেক মিত্র

ছবি
  ১৯৯২ সালের ১৭ জানুয়ারি পুরুলিয়া শহরের এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন আলোকচিত্র শিল্পী অভিষেক মিত্র। পড়াশোনা ও বেড়ে ওঠাও এই শহরেই। বর্তমানে তিনি সাস্থ্য বিভাগে কর্মরত।               ছোটবেলার দিনগুলি থেকেই ছবির প্রতি একটা অন্যরকম টান অনুভব করতেন তিনি। বিভিন্ন রকম সৃষ্টিশীল ছবি দেখতে ভালো লাগতো তাঁর। সেই থেকেই ছবির প্রতি একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়। শুরু হয় ছবি যাপন। তারপর ছবি তোলার দিকে ঝুঁকে পড়েন তিনি। গ্ৰামাঞ্চলের বিভিন্ন বিষয় হয়ে ওঠে ছবির বিষয়। সুন্দর সুন্দর মুহূর্তকে ধরে ফেলেন ক্যামেরার আলোয়।                প্রথমে মোবাইল ফোন দিয়েই ছবি তুলতে শুরু করেন। তারপর নিজে চাকরিতে যোগ দিলে কিনে ফেলেন ক্যামেরা। ছবি তোলার আনন্দ ও গতিটা যেন দ্বিগুণ হয়ে ওঠে। চিন্টু দত্ত, পল্লব মণ্ডল, শীর্ষেন্দু ব্যানার্জী, হরেকৃষ্ণ কর্মকার প্রভৃতি সিনিয়র দাদাদের কাছ থেকে ক্যামেরাতে কীভাবে নিখুঁত ছবি তুলতে হয় সেইসব কৌশলগুলো শিখতে থাকেন। তিনি মনে করেন, শেখার শেষ নেই। তাই এখনও শিখে চলেছেন।                 মানুষের দিন প্রতিদিনের বিভিন্ন ছবি তুলতে বেশি ভালোবাসেন। আর পুরুলিয়ার বিভিন্ন উৎসব অনুষ্ঠ...

তৃতীয় বর্ষ ।। অষ্টম ওয়েব সংস্করণ ।। ১৫ শ্রাবন ১৪২৯ ।। ১ আগষ্ট ২০২২

ছবি
হিন্দিতে একটা কথা আছে "এ রুপেইয়া বোলতা হে।" অর্থাৎ টাকা কথা বলে। তাকে যেখানেই রাখা হোক না কেন? নিজের অনুসন্ধান নিজেই দিয়ে থাকে সে। তার অনুসন্ধান দেওয়ার জন্য অন্য কারোর দরকার পড়ে না। কোনো মানুষের কাছে হঠাৎ করে টাকা এলে বা তার প্রয়োজনের তুলনায় বেশি টাকা এলে বিভিন্ন সংকেতের মাধ্যমে তা পরিস্ফুটিত হয়ে উঠতে থাকে। তখন তার ঘেমে ওঠার জন্য গ্রীষ্মকালের প্রয়োজন হয় না। হিম-শীতল শীত কালেও, কথায় চলনে বলনে মননে অনুভূত হতে থাকে উষ্ণতা। যে উষ্ণতার প্রভাবে সাধারণ মানুষ, খাঁটি মানুষেরা দূরে যেতে শুরু করে। আর একশ্রেণীর শোষক পোকারা সেই উষ্ণতা সহ্য করেও দিব্যি তাল মিলিয়ে চলতে থাকে তার সঙ্গে। শোষনের এই পর্যায়ে এসে নিজের মনন তো দূরে থাক শরীরকেও ভুলে যেতে থাকে তারা। তখন আর মনে থাকে না তার নিজের অস্তিত্ব। আর এই অস্তিত্বহীনতা একদিন তাকে নিঃসঙ্গ করে তোলে। যে নিঃসঙ্গতা টাকা দিয়ে পরিপূরণ করা যায় না।             রাজ্য রাজনীতির এই দোলাচলের মহানায়ক মহানায়িকাদের দোষারোপ করে আমরা দিব্যি অন্য একটা দিককে আড়াল করে যাচ্ছি। যে দিকটাতে অন্তত একবার হলেও আলোকপাত করা দরকার। ঘুষ নেওয়া এব...

ছবি প্রদর্শ-শালা ।। আলোকচিত্র শিল্প ।। অভিষেক মাহাতো

ছবি
১৯৯০ সালের ১৪ নভেম্বর জন্মগ্ৰহণ করেন আলোকচিত্র শিল্পী অভিষেক মাহাতো। পিতার নাম নেপাল চন্দ্র মাহাতো। একাদশ শ্রেণীতে পড়ার সময় ছোট্ট একটা পুরনো কেনা নোকিয়া ফোন দিয়ে শুরু হয় ছবি তোলা। নিজের এক অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে ছবি তুলতে বেরোতেন সে সময়। সেই থেকেই ছবি তোলার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। যা শেষ পর্যন্ত তাঁকে আলোকচিত্র শিল্পী হয়ে উঠতে সাহায্য করে। তারপর সেই বন্ধু যখন একটা ক্যামেরা কেনে তখন সপ্তাহে দু'দিন ওর কাছ থেকে ক্যামেরা ধার নিতেন ছবি তোলার জন্য। সপ্তাহের ওই বিশেষ দু'দিন ঘরে পাওয়া যেত না তাঁকে। তারপর ২০১৪ সালে নিজের জমানো টাকা দিয়ে একটা ডিএসএলআর ক্যামেরা কেনেন। তখন ওনার বাড়ির লোক সেটাকে টাকা নষ্ট করা ছাড়া আর কিছু ভাবেননি। তাই, সে বিষয়টা নিয়ে বাড়ির লোক এবং আত্মীয়দের মধ্যে একটা বলাবলি হতেই লাগলো এবং আলোকচিত্র শিল্পীরও আলোকচিত্র তোলার কাজ চলতে থাকলো সমান্তরালভাবে। এরপর বেশ কয়েক বছর পর যখন লোকজনের মুখে ওর ছবি তোলার প্রশংসা শুনতে লাগলেন বাড়ির লোকজন তখন থেকেই সেই বলাকওয়া ধীরে ধীরে কমতে লাগলো। সেই থেকেই আলোকচিত্র শিল্পের সঙ্গে সাবলীলভাবে পথ চলা শুরু হল এই শিল্পীর। য...