দ্বিতীয় বর্ষ ।। চতুর্দশ ওয়েব সংস্করণ ।। ৭ কার্তিক ১৪২৮ ।। ২৫ অক্টোবর ২০২১
করোনা পরিস্থিতির মধ্যে ১০০ টাকার সরষে তেলের দাম ২০০ টাকাতে এসে দাঁড়িয়েছে। সেই সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে অন্যান্য জিনিসপত্রের দাম। সরকারি ঘোষণা না থাকলেও, করোনা পরিস্থিতির আগে যে দূরত্ব অতিক্রম করার জন্য বাসে ১৫ টাকা গুনতে হতো; এখন গুনতে হচ্ছে ৩০ টাকা। সেই হিসেবে ট্রেন ভাড়াও বেড়েছে। বেড়েছে টেক্সও। কারণ ১০০ টাকাতে যেখানে ৫ টাকা দিতে হতো, ২০০ টাকা হওয়াতে দিতে হচ্ছে ১০ টাকা। অর্থাৎ সাধারণ মানুষ যখন কাজ হারিয়ে চরম সমস্যার মধ্যে দিন যাপন করছেন ঠিক সেই মুহূর্তে তাদের উপর বর্ষানো হচ্ছে মরার উপর খাঁড়ার ঘা। শুধু কি তাই? মানুষকে মেরে ফেলার আরও অনেক পথ খোলা আছে সরকারের। ২০২২ সালের মধ্যে ইন্দিরা আবাসের ঘর দিয়ে শেষ করার একটা প্রাথমিক লক্ষ্য রয়েছে সরকারের। যা এই প্রকল্প শুরুর মুহূর্তে থাকা বাজার মূল্যের হিসেবে ১ লক্ষ ৩০ হাজার নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমানে বাড়ি নির্মাণের সেই সব প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। মিস্ত্রি এবং শ্রমিকের বেতনও বেড়েছে অনেকাংশে। কিন্তু ইন্দিরা আবাসের জন্য সাধারণ মানুষকে পাঠানো টাকার পরিমাণ থেকে গিয়েছে একই। ফলে সাধারণ...