পোস্টগুলি

সন্দীপ মুখোপাধ্যায়ের এক গুচ্ছ কবিতা

ছবি
সন্দীপ মুখোপাধ্যায়ের এক গুচ্ছ কবিতা ১. ঢেউ                     ঢেউ  আসে , ঢেউ  যায়      বিন্দু  বিন্দু  জলরাশি        সাগরে  মিলায় !   ঢেউ আসে , ঢেউ যায়  আমি  কি  মিশেছি  তাতে আমি  কি  ভেসেছি  তাতে               মাঝদরিয়ায়!    গভীর ..... গভীর..... গভীর কালো জল  এসো !  এসো হে  অনাদিনাথ !  অতল ! অতল ! ২. রং      কত রং মিশে আছে আকাশে বাতাসে  !  কত রং মিশে আছে  আমাতে  তোমাতে  ! কত রং মিশে আছে  অনুতে  অনুতে  ! পরতে পরতে রং খুলে দেখো মন     হৃদমাঝারেতে  ! ৩. নীলপাখি                      নীল পাখিটি  বসে আছে নিশ্চিন্ত  মনে  বাগানের আমগাছটিতে  আমগাছে  মুকুল এসেছে  নীলপাখিটি  উদাসীনভাবে তাকিয়ে আছে মুকুলের দিকে  ! মুকুলের দিকে তাকিয়ে  আমরাও  !  সমস্ত  বাঁধন খুলে ইচ্ছে করে মুকুলের দিকে ..... আমগাছটির দিকে .... নীলপাখিটির দিকে ছুটে যেতে  ! ৪. পথ            পথ চলতে চলতে  পথ ভুলে গেছি  ! পথ চলতে চলতে নতুন পথ এসে দাঁড়িয়েছে যে  পথ  যুড়ে  দাঁড়িয়ে আছে  শাল , সেগুন , বট  সেই শাল  সেগুন  বটের  দেশে আমাকে  নিয়ে  চলো  মন যেখানে দাঁড়িয়ে আছে অনাবিল প্রশান্ত জীবন !                           কবি প...

দীপংকর রায়ের কবিতা

ছবি
দীপংকর রায়ের কবিতা ১. চুন খসা দেওয়ালে কেউ আঁকতে চাইছে একটি মুখ ; মেঘেরা পারদ ছুঁড়ছে--   মাঠে  ভেঙেচুরে পড়ে আছে ছায়া-শরীরের রং।    কেউ আহুতি আঁকার পরিকল্পনায় ধাক্কা দিচ্ছে--   ধ্যানমগ্ন যেখানে এক গভীর সত্য ;  সে যখন দাঁড়ায় দেয়ালে  দেয়ালও কথা বলে ওঠে জীর্ণতা ধুয়ে,  ধ্যান ভেঙ্গে ছুটিয়ে দেবার হৃদয় কি অল্প কিছুতে থামতে চায়?  একটি একটি করে গাছ-পাতারা ঢেউ ভেঙে ছুটে আসছে প্রকাশিত হবার তাড়নায় ; আড়াল ঠেলছে যতই, ততই  বর্নময় হচ্ছে জঙ্গল ঘেঁষা নদীর উপরে মাঘীপূর্ণমার চাঁদ--- ছুটে যাবার চেষ্টায় বারবার সেই আলোকে কোষ কেড়ে ধরতে চাইছে বিনম্র আহ্লাদ-    বর্নময় হয়ে উঠছে সমস্ত আঙুলে, শুভেচ্ছা-প্রাপ্ত আলো-অন্ধকারের চিত্রপট   চুন খসা দেওয়াল কাঁদছে তবুও।  কেন যে নিজেকে প্রসারিত করে একাত্ম হতে চাইছে জীবন   যেন আর কোনো বিভাজন নেই  দেওয়াল সচিত্র প্রকাশে বিস্তীর্ণ পূর্ণিমা  তবু এই রূপ কি আলাদা হয়?  সমস্ত দেওয়াল জুড়ে আজ তুমি ক্যানভাসে কত রং লাগিয়ে দিলে ---- !  ২. সমর্পণে কোথাও তো পাপের অস্তিত্ব খুঁজে পাই না!  অন্তরাত্মার আলিঙ্গনে লজ্জার প্রসঙ্গ আসলে, ঘাবড়ে যাই  তবে কি সুদূর বলে কিছুতেই আর স্বপ্ন নেই ?   স্বপ্নে ত...

দ্বিতীয় বর্ষ ।। নবম ওয়েব সংস্করণ ।। ৩০ শ্রাবণ ১৪২৮ ।। ১৬ আগষ্ট ২০২১

ছবি
আমাদের জীবন যাপনের সমীকরণ আমূল বদলে যাওয়ার প্রবণতা দ্রুততর হয়ে উঠেছে করোনা পরিস্থিতির মধ্যে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, সংস্কৃতি সমস্ত ক্ষেত্রেই একটা অপরিকল্পিত পরিকল্পনা যোগ হয়ে দিব্যি চলে যাচ্ছে হনহনিয়ে। আর মানুষ সেটাকে মেনেও নিয়েছে মাথা পেতে। এ জন্যই হয়তো মানুষকে অর্থাৎ আমাদেরকে "পরিস্থিতির দাস" বলে।         ১০০ টাকার সরষের তেল ২০০ টাকা। ৬৫ টাকার ডিজেল ১০০ টাকা। তেমনই বাকি খাদ্যদ্রব্য, প্রসাধনী দ্রব্য, পরিধেয় দ্রব্য সহ অন্যান্য সকল জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে। চিকিৎসা খরচ বৃদ্ধি পেয়েছে। সরকারি আদেশ উপেক্ষা করেই বৃদ্ধি পেয়েছে যাতায়াতের ভাড়া রাতারাতি। বৃদ্ধি পেয়েছে জ্বালানি গ্যাসের দাম। কেবল বৃদ্ধি পায়নি মজুরদের মজুরি। ব্যাটারি ফুরিয়ে আসা ঘড়ির কাঁটার মতো আটকে রয়েছে এক জায়গায়। আমরা তবু মেনে নিয়েছি। নির্দিধায় মেনে নিয়েছি। কারণ মেনে নেওয়াই আমাদের কাজ। আমাদের নিয়তি। মেনে নিতে না পারলে মানুষ হওয়া যায় না।            সেই ছোটোবেলা থেকে জেনে এসেছি, "যে সহে সেই মহাশয়।" আমরা সেই মহাশয় হওয়ার জন্যই হয়তো নীরবে মেনে নিয়েছি সবকিছু। আর আমাদের হাত...

মুজিবর আনসারীর এক গুচ্ছ কবিতা

ছবি
মুজিবর আনসারীর এক গুচ্ছ কবিতা ---------------------------------------------------------------------------- ১. রাজা --------- অদ্ভুত আলোর সংসার একটা দেখেছি দেখেছি নিমতলে মাথায় ফেট্টিবাঁধা যুবকের কাম দৈনতাকে ঘর থেকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার হিম্মত ছিল তার ৷ দেখেছি, দৈবরথ উড়িয়ে নিয়ে যাচ্ছে  তার স্বপ্নগুলো কোনও এক অলৌকিক  আদি শহরের দিকে, প্রাচীন রাজবাড়ির দিকে  মায়াতীর্থে এসে সবাই যখন থেমে যায় সবাই যখন  দণ্ডবত হয় সে তখনও স্থির অবিচল দাঁড়িয়ে থাকে যতক্ষণ না রাজাধিরাজ বের হন, অভিবাদন জানান তাকে ২. ধারা -------- মূর্তি মানেই তো মুখোশ ৷ একটা অবয়বহীন সারাৎসার চেয়েছ তুমি ৷ নিষ্কলঙ্ক উদ্ধার  চেয়েছ  জীবনের ৷ মাঠে বীজবপনের কাহিনী গোপন থাকে না বেশি দিন ৷ কেবল কথাটুকুই লুকিয়ে রাখতে পারো কথার আড়ালে ৷ লুকিয়ে রাখতে পারো তোমার পানশালার জীবনকাহিনী আর হা-অন্ন  ছেলেমেয়েদের দিকে তাকিয়ে যখন হাত তোল আকাশে, কিছুই গোপন থাকেনা তখন ৷ কান্নায় ভেঙে পড়ে আকাশ ৷ বৃষ্টিতে প্রাণ পায় পৃথিবী, তোমার চাষজমি ৩. খুনি ------- তোকে তো চেনে না ওই সহজ পাখিটি চেনে নাকি ? জানে তুই খুনি ? রোজ এসে বসে তোর ঘরের  দাওয়ায় এক মুঠো দানা দিস, আর...

দ্বিতীয় বর্ষ ।। অষ্টম ওয়েব সংস্করণ ।। ১৬ শ্রাবণ ১৪২৮ ।। ২ আগষ্ট ২০২১

ছবি
শূন্য দশকের আগে থেকেই অস্বাভাবিক হয়ে উঠেছে ভারতবর্ষের জলবায়ু। দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের যে প্রাকৃতিক বন্টন দীর্ঘদিন ধরে চলে এসেছে তা এখন আর সেইভাবে বন্টিত হচ্ছে না। কোনো জায়গাতে হঠাৎ করে অধিক বৃষ্টিপাত এবং কোনো জায়গাতে বৃষ্টিপাতের অভাবে খরা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যার ফলে একদিকে যেমন সরাসরি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে চাষীদের, তেমনই চাষবাসের ওপর দাঁড়িয়ে থাকা ভারতীয় অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বছরের পর বছর। দীর্ঘদিন ধরে চাষবাসের অনিশ্চয়তার কারণে কমে যাচ্ছে এই দেশের জিডিপি। যার ফলে পৃথিবীর অন্যান্য দেশের অর্থনৈতিক ব্যবস্থার তুলনায় পিছিয়ে পড়ছে আমাদের দেশ।          জলবায়ুর এই পরিবর্তন হঠাৎ করে হয়নি। দীর্ঘ কয়েক দশক ধরে কলকারখানা প্রতিস্থাপনের পরিমাণ মাত্রা ছাড়িয়ে যাওয়া, পেট্রোলিয়াম চালিত গাড়ির পরিমাণ ব্যাপক হারে বেড়ে যাওয়া এবং বিভিন্ন কারণে বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যাওয়ার ফলে পরিবেশের যে ভারসাম্য তা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভারসাম্যহীনতা এবং বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতবর্ষের স...