তৃতীয় বর্ষ ।। পঞ্চম ওয়েব সংস্করণ ।। ৫ আষাঢ় ১৪২৯ ।। ২০ জুন ২০২২
সস্তার ইন্টারনেট পরিষেবা শুরু হওয়ার পর কি গ্ৰাম কি শহর প্রতিটি জায়গার প্রতিটি মানুষের হাতে হাতে এন্ড্রয়েড মোবাইল। সেই মোবাইলের মাধ্যমে পৃথিবীকে হাতের মুঠোয় পাওয়া। আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়াগুলোতে অবাধ যাতায়াত। এবং সোশ্যাল মিডিয়াগুলোতে প্রায়শই কিছু কিছু বিষয়কে নানাভাবে ফরওয়ার্ড করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তার বিষয়বস্তু পড়ে, কখনো সম্পূর্ণ না পড়েও ফরওয়ার্ড করে থাকেন অনেকানেক মানুষ। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সুস্থ জীবনকে ব্যস্ত করে তোলার কারণ হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে যথেষ্ট। সামনের দু'লাইন পড়ে বা পোষ্টের ছবি দেখেই আমরা বিষয়টা অনুধাবন করে ওঠার ক্ষমতা রাখি না। সে বিষয়টা কতখানি সত্য বা মিথ্যা তাও বিচার করে দেখি না কখনো। অথচ ওই দু' লাইন পড়েই আন্দাজ করে নিই সেটা আমার পছন্দের বিষয় যা আমি চাই। সেটা কোনো প্রতিবাদী, ধর্মীয়, রাজনৈতিক, যেকোনো বিষয় হতে পারে। ফরওয়ার্ড করে দিই। অথচ একটুও ভেবে দেখি না, সেটা আমার জীবনের ক্ষেত্রে পরবর্তীকালে ক্ষতিকর হয়ে উঠতে পারে কিনা। আমাদের জীবনযাত্রা যেভাবে জটিল হয়ে উঠছে, চারপাশে যেভাবে সোনার হরিণ ছুটিয...